editor
প্রকাশিত: 11:45 AM, May 5, 2022

ঈদে ৬ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত
ডেস্ক রিপোর্ট
সাপ্তাহিক দু’দিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা। এই ছুটি শেষ হয় বুধবার (০৪ মে)।
বৃহস্পতিবার (০৫ মে) থেকে আবারও খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠান। প্রথম দিন অফিসে এসে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং কোলাকুলি করেছেন অনেকেই।
অফিস-আদালত খুললেও লোকজন তেমন আসেননি। অনেকেই ছুটি নিয়ে গ্রামের বাড়ি গেছেন। একদিন ছুটি নিয়ে টানা নয় দিনের ছুটি ভোগ করছেন কেউ কেউ।
করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।
সরকারি ক্যালেন্ডারে ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি নির্ধারিত ছিল। তার আগে ১ মে শ্রমিক দিবসে সরকারি ছুটি এবং ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। বৃহস্পতিবার (৫ মে) অফিস খোলার পর আবারও দু’দিন সাপ্তাহিক ছুটি। এই ৫ মে ছুটি পেলে টানা নয় দিন ছুটে ভোগ করতে পারতেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার অফিস করতে অনেকেই কর্মস্থল ঢাকায় ফিরেছেন রাতেই।
চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রমজান পূর্ণ হওয়ায় ৩ মে মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়।
ঈদের পর প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে তেমন যান চলাচল করতে দেখা যায়নি। প্রায় অধিকাংশ সড়কই ছিল ফাঁকা। ফলে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন মানুষ।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের