editor
প্রকাশিত: 9:34 PM, March 20, 2022

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ৬ জনের লাশ উদ্ধার, বহু হতাহতের শঙ্কা
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আল-আমিননগর এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে একজন পুরুষ, দু’জন নারী ও এক শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আজ দুপুরে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শীতলক্ষ্যার দু’পাড়ে নিখোঁজের স্বজনরা ভিড় করছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন নৌপুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুরে শীতলক্ষ্যার কয়লাঘাট এলাকায় একটি কার্গো জাহাজ যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চটি ডুবে যায়। লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। বেশির ভাগই ছিল শিক্ষার্থী। তাদের মধ্যে ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের