editor

প্রকাশিত: 7:29 PM, March 4, 2022

সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা শুক্রবার (৪ মাচ) বিকেল ৪টায় সুরমা মার্কেটস্থ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন আলম। এসময় তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় দিন দিন মুদ্রণ শিল্পের যেমন উত্তরোত্তর উন্নতি ঘটছে, তেমনি এই শিল্পের শ্রমিকদের কাজের দক্ষতা ও সৃজনশীলতাও সমান তালে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে এই শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশের উন্নতি ঘটেনি। সর্বোপরি শ্রমিকদের চাকরির নিশ্চয়তা এখনো মালিকদের মেজাজ মর্জির উপর নির্ভরশীল। মালিকের এক কথায় শ্রমিকদের চাকরি চলে যায় যখন-তখন। প্রেস/মুদ্রণ শ্রমিকরা দুঃখ কষ্টে মানবেতর জীবনযাপন করলেও বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি, জীবনের নিরাপত্তা, দূর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়া, চাকরির অনিশ্চয়তা ইত্যাদি সমস্যা নিয়ে স্ত্রী, পুরুষ, কন্যা, বাবা-মাকে নিয়ে কঠিন জীবনযাপন করতে বাধ্য হয়। বর্তমান দ্রব্য মূল্যের (চাল ৫০/৫৫টাকা,ডাল ১০০/১২০টাকা, সোয়াবিন তেল ১৬৮/১৭০৷ টাকা, চিনি ৮০টাকা, পিঁয়াজ ৫০/৬০টাকা, মাছ-মাংশ, দুধ ডিমের লাগামহীন উদ্ধোগতি আর শীতের মৌসুমেও শাকসবজি ৪০টাকার নিচে মিলছে না) কষাঘাতে জনজীবন আজ বিপর্যস্ত। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি গটলেও শ্রমিক-কৃষক জনগণের আয় বাড়েনি। বর্তমান বাজারে একজন শ্রমিকের দৈনন্দিন খাওয়া খরচ নিম্নতম ১৫০-২০০টাকা, সেই হিসেবে ৬জনের একটি পরিবারের দৈনিক ৯০০/১২০০ টাকা খাওয়া খরচ লাগে। পারিবারিকভাবে এই খরচ দৈনিক ৮০০টাকা দরা হলে শুধু খাবারের জন্য মাসিক ২৪০০০ টাকা প্রয়োজন। সরকার কতৃক ২৩মার্চ ২০১১ মুদ্রণ শিল্প সেক্টরের শ্রমিক ও কর্মচারীদের জন্য সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারন করে গেজেট প্রকাশ করা হয়েছিল। শ্রম আইন অনুযায়ী ৫বছর পর নতুন মজুরি বোর্ড গঠন করার আইন থাকলেও প্রায় ১১বছর পর ম্দ্রুণ শিল্প সেক্টরের নিম্নতম মজুরি হারের খসড়া গেজেট প্রকাশ করা হয়।
বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধোগতির বাজারে সরকার ঘোষিত নিম্নতম মজুরি দিয়ে পরিবার পরিজনসহ চলা দায়। তারপরও অধিকাংশ মালিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান করা হয় না, শ্রম আইন মানেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরও শ্রম আইন লঙ্ঘনের দায়ে কোন ব্যবস্থা গ্রহন করেন না। শ্রমিকদের চাকরির নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা নেই। শ্রমিক-কৃষক-মেহণতি জনগণকে দুঃখে কষ্টে, অভাব,অনটনে দিন কাটাতে হচ্ছে। এমতাবস্থায় মজুরি বোর্ডের মাধ্যেমে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষনার দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পাশাপাশি শ্রমিক-কৃষক জনগণের বাসোপযোগী সমাজ প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখর সেন, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, দপ্তর সম্পাদক রেজাউল করিম সরকার রবিন সহ প্রমুখ।
সভা শেষে ক্রীন ব্রিজের মুখ হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট