editor
প্রকাশিত: 12:10 AM, March 28, 2022

বাম জোটের আধাবেলা হরতাল আজ
ডেস্ক রিপোর্ট
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল আজ। হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম জোট। সেই সঙ্গে তারা এ হরতালে
কোনো উস্কানি দেয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাইফুল হক বলেন, ‘ভোজ্য তেল-চাল-ডাল-পিয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধে গত ১১ই মার্চ বাম জোট হরতাল ডাকে। ইতিমধ্যে আমরা কয়েক লাখ প্রচারপত্র বিলি করেছি, হরতালের পক্ষে পোস্টার লাগানো হয়েছে। হরতালের আহ্বান দেশবাসীর কাছে পৌঁছে দিতে ঢাকাসহ সারা দেশে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সভা, সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ অব্যাহত রয়েছে।
হরতালে বাধা প্রদান বা সহিংসতা সৃষ্টির কোনো প্রচেষ্টা চালানো হলে অনভিপ্রেত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
সাইফুল হক বলেন, গণদাবির এই হরতালের পক্ষে এদেশের মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া দেখা গেছে। দলমতনির্বিশেষে দেশের মানুষকে রক্ষা করার এই হরতালের প্রতি মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে।
সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিষ্কারভাবে জানাতে চাই যে, গণদাবির এই হরতাল গণমানুষের সমর্থনে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে চাই। আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকার ও সরকারি দল এই হরতাল কর্মসূচিতে কোনো প্রকার উস্কানি সৃষ্টি করবে না। বাধা প্রদান করবে না বা সহিংসতা সৃষ্টির কোনো প্রচেষ্টা চালাবে না। এই ধরনের যেকোনো অনভিপ্রেত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি জানান, ২৮শে মার্চ ভোর ৬টা থেকে বাম জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতারা পুরানা পল্টনসহ ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন এবং হরতালের পিকেটিংয়ে যোগ দেবেন। জনগণের ব্যাপক সমর্থনে এই হরতাল সফল হবে। হরতাল সফল করতে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিক, কর্মচারী, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ সব স্তরের ও শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদীর বিধান দাস, জোটের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বহ্নিশিখা জামালী, মোশাররফ হোসেন নান্নু, মানস নন্দি, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের