editor
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একটি অবিবেচক সিদ্ধান্ত : ব্যারিস্টার আরশ আলী
এদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী গণমুখী রাজনৈতিক দল আওয়ামীলীগ ক্ষমতায় অথচ তেলের দাম বাড়ানো হল মন্ত্রীসভায় আলোচনা ছাড়াই। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারের সাথে আলোচনা করে ২৭ শতাংশ বাস ও ৩৫ শতাংশ লঞ্চ ভাড়া বৃদ্ধির মধ্য দিয়ে পরিবহন মালিকরা বুঝিয়ে দিল তাদের দৈত্যাবৃতির কাছে দেশবাসী কতটা অসহায়। আমরা মনে করি সরকারে এই রকম গণবিরোধী একটি সিদ্ধান্ত গ্রহণ করা অবিবেচক ও অপরিপক্কতার শামিল। বিশেষ করে সেচ মৌসুমের ঠিক আগে ডিজেলের মূল্য বৃদ্ধিতে কৃষিযন্ত্রের ব্যবহার ও সেচ কাজের ব্যয় বাড়বে। কৃষকের উৎপাাদিত পণ্য পরিবহনেও গুণতে হবে বাড়তি টাকা। এমনিতেই কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না।
১১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বাড়ার প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী উপরোক্ত কথাগুলো বলেন।
গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহ সভাপতি মাছুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে ব্যারিস্টার আরশ আলী আরও বলেন, করোনার মহামারির কারণে মানুষের রোজগার এমনিতেই কমে গেছে। দরিদ্র মানুষের সংখ্যাও বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আছেই, এর মধ্যে পরিবহন ভাড়া অনেক বেশি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষদের উপেক্ষিত করে পরিবহন মালিকদেরকেই সুবিধা দেওয়া হলো বেশি, এতে নি¤œ আয়ের মানুষেরই বেশি ভোগান্তিতে পড়বে। তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই আমরা সরকারের কাছে এই ত্রুটিপূর্ণ সিদ্ধান্তটি পুণঃবিবেচনার দাবী জানাচ্ছি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, প্রভাষক আকলাকুর রহমান আসপিয়া, সদস্য সচিব শ্যামল কপালী, ডাঃ সুবাশ কান্তি দাস, অধ্যাপক জোতিষ মজুমদার, গণতন্ত্রী পার্টি সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি আতিকুর রহমান কয়েছ, কবি ও ছড়াকার এখলাছুর রহমান, শংকর ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি
8 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
8 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 4
8 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার
7 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
4 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও