editor
প্রকাশিত: 4:14 PM, September 6, 2024
মঞ্চটা প্রস্তুতই ছিল। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে সর্বশেষ ম্যাচে ৮৯৯ নম্বর গোলটা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে রোনালদো পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত সেই মাইলফলকে। পর্তুগিজ সুপারস্টার এখন ৯০০ গোলের মালিক। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে এই কীর্তি গড়লেন রোনালদো।
নেশনস লিগে পর্তুগাল খেলতে নেমেছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে ২-১ গোলে জিতল রোনালদোর দল। ম্যাচে ৩৪ মিনিটের মাথায় গোল করেন সিআরসেভেন। শেষ পাঁচ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করতে পারেননি তিনি। বৃহস্পতিবার রাতে নুনো মেন্ডেসের ক্রস থেকে ভলিতে গোল করেন ৩৯ বছরের রোনালদো।
সাধারণত গোল করলে রোনালদোকে দেখা যায় বিশেষ এক ভঙ্গিতে উৎসব করতে। যা ‘সিউ’ বলে পরিচিত। কিন্তু ৯০০ তম গোল করে রোনালদো মুখ ঢেকে হাঁটু মুড়ে বসে পড়েন। সবুজ ঘাসে মাথা ছুঁইয়ে রাখেন কিছুক্ষণ। আবেগ ফুটে উঠছিল তার প্রতিক্রিয়াতেই।

ক্যারিয়ারের এই মাইলফলকে পৌঁছে রোনালদো বলেন, ‘আমার কাছে এই গোলটা খুবই বিশেষ একটা মুহূর্ত। অনেক দিন ধরে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষা করছিলাম। জানতাম এক দিন পৌঁছে যাব। আমি জানতাম খেলা চালিয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই এই মাইলফলকে পৌঁছাতে পারব।’

৯০০ ছোঁয়ার পর থেকে এবার নতুন ‘কাউন্ট ডাউন’ শুরু হবে তার। কয়েক দিন আগে নিজের ইউটিউব চ্যানেলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ১ হাজার গোল করতে চান তিনি। ম্যাচের পর সামাজিক মাধ্যমে নিজের কিছু গোলের সংকলনের ভিডিও পোস্ট করে তিনি সেই বার্তাও দিয়ে রাখেন ক্যাপশনে, ‘এমন কিছুর স্বপ্ন দেখেছিলাম এবং আমার আরও অনেক স্বপ্ন আছে। সবাইকে ধন্যবাদ।’
দেশের জার্সিতে ছাড়াও খেলেছেন স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে খেলেছেন। এখন রোনালদো খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে। সব দল মিলিয়ে তিনি ৯০০টি গোলের কীর্তি গড়লেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,