editor

প্রকাশিত: 11:14 PM, March 9, 2022

সিলেট উইমেন চেম্বারের নারী দিবসের আলোচনায় বক্তারা : টেকসই উন্নয়নের চাবিকাটি হচ্ছে জেন্ডার সমতা

সিলেট উইমেন চেম্বারের নারী দিবসের আলোচনায় বক্তারা : টেকসই উন্নয়নের চাবিকাটি হচ্ছে জেন্ডার সমতা

সিলেট উইমেন চেম্বারের নারী দিবসের আলোচনায় বক্তারা : টেকসই উন্নয়নের চাবিকাটি হচ্ছে জেন্ডার সমতা

5

পেশাজীবি নারীদের নিয়ে সিলেটে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বুধবার বিকেলে সিলেট ইন্টারন্যাশনায় ইউনিভার্সিটির আমেরিকান কর্নারে এ মিলনমেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. যায়েদা শারমীন বলেছেন- নারীদের এগিয়ে যাওয়ায় এখনো প্রতিবন্ধকতা রয়েছে। নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। এখনো নারীরা নির্যাতিত হচ্ছে। তিনি বলেন- দেশের উন্নয়ন, অগ্রগতিতে নারীরা সমানতালে ভুমিকা রাখলেও মুল্যায়ন পাচ্ছেন না। এজন্য নারীদের অধিকার, মুল্যায়ন সবকিছু প্রতিযোগিতার মাধ্যমে আদায় করে নিতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। আমেরিকান কর্নার সিলেটের পরিচালক মোস্তফা কামাল’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার, সিলেট ইন্টন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর প্রণব কান্তি দেব, ব্রাক ব্যাংকের এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নিগাত জাহান চৌধুরী, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর মনিকা ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের আহবায়ক বিলকিস আক্তার সুমি, আনন্দ নিকেতনের শিক্ষিকা সাজনারা বেগম ও ফিল্ম মেকার রিফাত আরা অবন্তী।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সুনামগঞ্জের নারী উদ্যেক্তা তামান্ন আক্তার তমন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি লুবনা ইয়াসমীন, পরিচালক তাসমিন আক্তার, পরিচালক নাসরিন বেগম, পরিচালক বিউটি বর্মন ও উই’র সুলতানা পারভীন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস বলেন- নারী ও শিশুর অধিকার রক্ষায় সরকারের তরফ থেকে আলাদা সেল গঠন করা হয়েছে। নারীরা যাতে নির্যাতিত, অবহেলিত না হয় সে কারনে সরকারের তরফ থেকে ভালো ভালো উদ্যোগ গ্রহন করা হয়েছে। এসব উদ্যোগের ফলাফলও আমরা পাচ্ছি। সরকারের পাশাপাশি সামাজিক ভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে সব মহলকে।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় বলেন- টেকসই উন্নয়নের জন্য একমাত্র চাবিকাটি হচ্ছে জেন্ডার সমতা। এখনো নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব জায়গায় ঘাটতি আছে, সেখানে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তবেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

5 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 4 বিশিষ্ট

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

4 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

5 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

3 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

4 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

5 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

4 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও

1
7