editor
প্রকাশিত: 10:38 AM, September 13, 2024
স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও গণপরিবহন এখনো স্বৈরাচারী কায়দায় চলছে। এখনো প্রতিমুহূর্তে গণপরিবহনে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।
তাই জনতার সমর্থিত অন্তর্র্বতীকালীন সরকারকে বিশেষ নজর দিয়ে গণপরিবহনকে জনবান্ধব করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন।
১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ।
বিবৃতিতে তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় গণপরিবহনের মালিক, কর্মচারী ও যাত্রী সবাই লুটেরা ও চাঁদাবাজদের কাছে জিম্মি ছিল। সড়কে চাঁদাবাজির কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেও গাড়ির মালিক এবং শ্রমিকরা তাদের যৌগ্য পাওনা পেত না। যা সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলত যাত্রীদের।
একইসঙ্গে পরিবহন মালিক-শ্রমিক কেন্দ্রীক সংগঠনগুলো ছিল মাফিয়াতন্ত্রের অধীনে। তারা জনগণের অধিকার বলে কোনো কিছুকে তোয়াক্কা করতো না। এর কারণে জনবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। এসব নিয়ে কথা বলতে গেলে অধিকার কর্মীদেরও টুটি চেপে ধরা হতো।
তারা বলেন, স্বৈরাচার ব্যবস্থার পতনের পর দেশের যাত্রী সমাজ ন্যায্য ভাড়ায় স্বস্তিদায়ক গণমাধ্যম পাবে বলে আশাবাদী হয়েছিল। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকারের এক মাসেও জনবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে উঠেনি।
পরিবহন চলছে সেই পুরোনো স্বৈরাচারী কায়দায়। এখনো কিলোমিটারভিত্তিক ভাড়া না মেনে যাচ্ছেতাই ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। যা খুবই হতাশাজনক।
যাত্রী অধিকার আন্দোলনের দুই নেতা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমের আমরা দেখছি- সৈরাচার সরকারের পতনের পর সড়কের চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু হাত বদল হয়েছে। আগে আওয়ামী লীগের নেতারা এখন বিএনপি নেতারা তুলছেন। যা খুবই দুঃখজনক।
সম্প্রতি দেশে তেলের দাম কমেছে, সড়কের চাঁদাবাজি না থাকলে অবশ্যই পরিবহনের ভাড়া কমার কথা ছিল, কিন্তু আন্তঃজেলা বা নগর পরিবহন কোনোটিরই ভাড়া কমেনি।
যা এসব খবরের সত্যতার ইঙ্গিত দিচ্ছে এবং পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণে অন্তর্র্বতীকালীন সরকারের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। আমরা চাই পরিবহনকে সবধরনের মাফিয়াতন্ত্র থেকে উদ্ধার করে জনবান্ধব করতে এই সরকার অগ্রণী ভূমিকা রাখবে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ