editor

প্রকাশিত: 10:28 AM, September 12, 2024

অবৈধ অভিবাসীদের বৈধ করতে শর্ত শিথিল করল স্পেন

অবৈধ অভিবাসীদের বৈধ করতে শর্ত শিথিল করল স্পেন

কাজের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো কমিয়ে আনার ঘোষণা দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এই নতুন রেসিডেন্স পারমিটের নাম ‘আররাইগো সোসিওলাবোরাল’ বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। খবর ইনফো মাইগ্রেন্টসের।

অনিয়মিত অভিবাসীদের জন্য আরেকটি সুখবর দিল স্পেন। দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য শিগগিরই নতুন একটি রেসিডেন্স পারমিট চালুর ঘোষণা দিয়েছে স্পেনের সোশ্যাল ডেমোক্র্যাট সরকার।

Arraigo Sociolaboral বা ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামের নতুন রেসিডেন্স পারমিট নতুন যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলো হলো-

১. আবেদনকারীকে অবশ্যই স্পেনে বসবাসরত একজন্য অনথিভুক্ত বা অনিয়মিত অভিবাসী হতে হবে। অর্থাৎ এর আগে অন্য কোন ক্যাটাগরিতে নিয়মিত হয়ে থাকলে তিনি এই নতুন নিয়মের সুযোগ নিতে পারবেন না।

২. অন্তত দুই বছর ধরে স্প্যানিশ ভূখণ্ডে অবিচ্ছিন্ন উপস্থিতি বা বসবাসের প্রমাণ দিতে হবে।

৩. স্পেন ত্যাগ করার অর্থাৎ ডিপোর্ট নোটিশ থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

৪. একজন নিয়োগকর্তা অথবা একটি কোম্পানি স্বাক্ষরিত একটি কাজের চুক্তি উপস্থাপন করতে হবে। এই চুক্তিতে অবশ্যই স্পেনের ন্যূনতম বেতন কাঠামো অর্থাৎ এক হাজার ১৩৪ ইউরো সমমানের বেতনের নিশ্চয়তা উল্লেখ করা থাকতে হবে। কাজের চুক্তিটি অবশ্যই ন্যূনতম তিন মাসের মেয়াদের হতে হবে।

৫. খণ্ডকালীন কাজ অথবা একাধিক নিয়োগকর্তার সাথে চাকরির ক্ষেত্রে সমস্ত সংশ্লিষ্ট কাজের চুক্তি জমা দিতে হবে। এক্ষেত্রে সবগুলো চুক্তি মিলিয়ে সপ্তাহে কমপক্ষে ২০ ঘণ্টা কাজের শর্ত পূরণ করতে হবে। যেটি আগের আইনে ৩০ ঘণ্টা ছিল। নতুন নিয়ে সপ্তাহে ১০ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

৬. গত পাঁচ বছর স্পেন অথবা অন্যান্য দেশে অবস্থান করে থাকলে সেখানকার আইনি কর্তৃপক্ষ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। কোন দণ্ডিত
অথবা অপরাধের দায়ে সাজাভুক্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

নতুন এই রেসিডেন্স পারমিটটি মূলত স্পেনে ২০২২ সালের আগস্ট মাস থেকে বিদ্যমান আরেকটি কাঠামোর নতুন রুপ। ওই আইনে শ্রম সংকটে থাকা খাতগুলোর উপর প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা এক বছর মেয়াদি রেসিডেন্স পারমিটের অনুমতি পেতেন। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র পর্যটন, পরিবহণ, কৃষি এবং নির্মাণ খাত সংশ্লিষ্ট কোন খাতের উপর প্রশিক্ষণ নেওয়ার শর্ত ছিল।

২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত আগের আইন অনুসারে ২৩ হাজার ৯৭ জন অভিবাসী নিয়মিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইন্টিগ্রেশন, সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়।

এসব ব্যক্তিদের মধ্যে মাত্র এক হাজার ৩৪৭ জন প্রশিক্ষণ শেষ একটি কাজের চুক্তি পেতে সফল হয়েছিলেন।

স্প্যানিশ প্রেস এজেন্সি ইএফএই জানিয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অনিয়মিতদের নিয়মিত করার ওই নিয়মটি সরকারের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেনি।

আগের নিয়ম বাদ দিয়ে নতুন করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামক নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। নতুন আইনে যেকোন সেক্টরে কাজের চুক্তির কথা বলায় সেটি অভিবাসীদের জন্য অনেকটা সহজ হবে ধারণা করা হচ্ছে।

স্পেনে বসবাসরত অনেক অভিবাসীদের পক্ষে একটি কাজ পাওয়া বেশ জটিল। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের মতে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে জন্মগ্রহণকারী এমণ ব্যক্তিদের মধ্যে স্পেনে ১৮.৯ শতাংশ লোক বেকার। অপরদিকে, স্পেনে জন্মগ্রহণকারীদের বেকারত্বের হার ১১,৬ শতাংশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,