editor
প্রকাশিত: 3:47 PM, February 3, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ ও তাইওয়ানের পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে দেশ দু’টির একে অপরের পরিপূরক হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও তাইওয়ানের ব্যবসায়িক সম্প্রদায় এবং বাণিজ্য সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সহযোগিতা প্রদানের মাধ্যমে দ্বি-পাক্ষিক বাণিজ্য সুবিধা অর্জনের সুযোগগুলো উন্মোচন করা যেতে পারে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিজিএমইএ কার্যালয়ে তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের (টিটিএফ) সভাপতি জাস্টিন হুয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাক্ষাৎকালে উভয় দেশের নেতারা এই প্রত্যাশা ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক আবদুল্লাহ হিল রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন টিটিএফের পরিচালক টিমোথি ডব্লিউ ডি টিসো ও টিটিএফের প্রচার বিভাগের এমিলি চেন।
সভায় পোশাক ও টেক্সটাইল শিল্পের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সবাই মত পোষণ করেছেন যে, অর্থপূর্ণ ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ এবং তাইওয়ানের পোশাক ও বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে ইন্টারেক্টিভ সংযোগ তৈরি করতে উভয় সমিতি কীভাবে একসাথে কাজ করতে পারে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। অপরদিকে, তাইওয়ান টেক্সটাইল শিল্পে শক্তিশালী একটি দেশ, যে দেশটির বিশেষ করে নন-কটন খাতে যথেষ্ট শক্তি রয়েছে।
যেহেতু, বাংলাদেশ পোশাক শিল্পে পণ্য বৈচিত্র্যকরণ, বিশেষ করে কটন থেকে নন-কটন পণ্যে বৈচিত্র্যকরণের ওপর, সেইসাথে ভ্যালু-এডেড পণ্যের ওপর জোর দিচ্ছে, সেক্ষেত্রে তাইওয়ানের ম্যান-মেইড ফাইবার, পলিয়েস্টার ফিলামেন্ট, নাইলন ফাইবার ও অন্যান্য ফেব্রিক্স উৎপাদনকারী বৃহৎ টেক্সটাইল বাংলাদেশের পোশাক শিল্পখাতের চাহিদা মেটাতে পারে।
বিজিএমইএ এবং টিটিএফ বাংলাদেশ ও তাইওয়ানের পোশাক এবং টেক্সটাইল ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদারকরণের জন্য বাণিজ্য প্রদর্শনী আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। যাতে উভয় পক্ষ উইন-উইন পরিস্থিতি তৈরি করতে একসঙ্গে কাজ করে।
এস এ
5 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
7 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 8 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
7 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা