editor
প্রকাশিত: 3:59 PM, February 3, 2023
ডিএসএস ডেস্ক :: শেষের দিকে চলে এসেছে বিপিএলের নবম আসর। ঢাকার শেষ পর্বে প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। শীতের বিকেলে নরম রোদে লড়াইটা জমেছে বেশ। ফজলে রাব্বির দারুণ ইনিংসে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বরিশাল। মিডল ওভারে কিছুটা রানের লাগাম টানে খুলনা। তবে শেষের দিকে আবারও বরিশাল ব্যাটারদের দাপট। তাতে বড় সংগ্রহই দাড় করিয়েছে সাকিব আল হাসানের দল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। ৩১ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে বরিশালের বড় সংগ্রহের মূল কারিগর ইফতেখার আহমেদ।
টস হেরে ব্যাট করতে নামে বরিশাল দল। তবে শুরুতে ব্যক্তিগত ১২ রান করে এনামুল বিজয় ফিরলে চাপে পড়ে দলটি। সাময়িক সে চাপ সামলে নেন ইব্রাহিম জাদরান এবং ফজলে রাব্বি। তবে ৩৯ রানে রাব্বি এবং ২৩ রানে ফেরেন জাদরান। এরপর সাকিব-ইফতেখারের জুটিতে বড় সংগ্রহের আভাস দেন এই দুই ব্যাটার।
তবে ২১ বলে ৩৬ রান করে ফেরেন বরিশালেন অধিনায়ক সাকিব। তখনো ব্যাট হাতে অবিচল ইফতেখার। খুলনার বোলারদের একের পর এক চার ছয়ে করেন বল সীমানা ছাড়া। একসময় তুলে নেন নিজের আসরের দ্বিতীয় অর্ধ-শতক। শেষ দিকে করিম জানাত ৮ বলে ১৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪ রান। শেষ পর্যন্ত ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ইফতেখার।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,