editor

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

চাঁদাবাজির অভিযোগ : খাদিমপাড়ায় ৭ পরিবারের রাস্তা বন্ধ করে আবদুল খালিক বক্সের দেয়াল নির্মাণ

চাঁদাবাজির অভিযোগ : খাদিমপাড়ায় ৭ পরিবারের রাস্তা বন্ধ করে আবদুল খালিক বক্সের দেয়াল নির্মাণ

8

স্টাফ রিপোর্টার :: সিলেটের শহরতলির খাদিমপাড়া এলাকায় ৫ লাখ টাকা চাঁদা দিতে না পারায় চার দেয়ালে বন্দি হয়ে আছেন ৭ পরিবারের লোকজন। বাড়ি নির্মাণকালে রাস্তা থাকলেও দেশের পটপরিবর্তনের পর হঠাৎ প্রায় ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে ৭টি বাড়িরর লোকজন। এমনই অভিযোগ ভোক্তভুগী পরিবারগুলোর।

7

এ ঘটনায় বিগত বছরের ৭ নভেম্বর জামাল আহমদ কামাল রাস্তায় দেয়াল নির্মাণ করে চাঁদা দাবিকারী আবদুল খালিক বক্সসহ ৪/৫জনকে অভিযুক্ত করে সিলেটের জেলা প্রশাসক, র‌্যাব-৯ এর অধিনায়ক, জেলা স্টেডিয়ামের আর্মি ক্যাম্পের কমান্ডার, সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী অফিসার ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরাবরে অভিযোগ প্রদান করেছেন। তবে অভিযোগ দায়েরের ৮ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।

পরিবারগুলোর অভিযোগ- পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর আবদুল খালিক বক্স জামাল আহমদ কামালের নিকট ৫ লাখ টাকা চাঁদা না দাবি করেন। চাঁদা না দিলে এই রাস্তা দিয়ে তিনি চলাচল করতে দিবেন না বলে জানান।

3

চাঁদাবাজির এই ঘটনায় ভুক্তভোগী জামাল আহমদ কামাল শাহপরাণ (রহ.) থানা-পুলিশকে জানান। এতে ক্ষুব্ধ হন আবদুল খালিক বক্স। তিনি ৭ পরিবারের দীর্ঘদিনের পুরোনো এজমালি রাস্তায় ৮ ফুট উঁচু দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেন। তাছাড়া মামলা করলে প্রাণনাশের হুমকি প্রদান করেন আবদুল খালিক বক্স। জামাল আহমদ কামালের পরিবারসহ আরও ৬টি পরিবার অসহায় হয়ে পড়েছে। আব্দুল খালিক বক্সের ভয়ে অন্য পরিবারগুলো রাস্তা না থাকায় বিচারের আশায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। কষ্টের টাকায় তিল তিল করে গড়ে তোলা নিজ বাড়িই যেন এখন আবদুল খালিক বক্সের জন্য জেলখানায় পরিণত হয়েছে।

সরেজমিনে সিলেট মহানগরীর খাদিমপাড়া এলাকার ২ নম্বর রোডের বাড়িগুলোর সামনে গিয়ে দেখা গেছে এলাকায় সরু একটি রাস্তার মাথায় উঁচু দেয়াল। দেয়ালের ওপারে ৭টি বাড়ি রয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আবদুল খালিক বক্স সেখানে দেওয়া নির্মাণ করেন। এর ফলে ৭ পরিববার জিম্মি হয়ে আছে একরকম। শিশু থেকে বৃদ্ধা- বাড়ির বাইরে বের হতে হলেই কাদা পানি মাড়িয়ে যেতে হচ্ছে । তাছাড়া সেখানে রাজু আহমদ নামের একজন ব্যক্তিকে একইভাবে আবদুল খালিক বক্স রাস্তা বন্ধ করে জিম্মি করে রেখেছিলেন। তবে তিনি আবদুল খালিক বক্সের বিরুদ্ধে মামলা করার পর তাকে দেয়ালের পাশ দিয়ে একটি গেইট নির্মাণ করে দেয়।

জানা যায়, সিলেট সদর উপজেলার শাহপরান থানার বহর মৌজার জে এল নং ৭০, খতিয়ান নং- ৫০৪/১৫৯৮, ডিপি ১৭৮৪, বর্তমানে সে. জ. জে এল নং ৬১, দাগ নং- ৭৫, নালিশা রাস্তা রকম ভূমি ৭.৫০ শতক রাস্তাসহ বাড়ী। তাছাড়া আরো ৬টি বাড়ি রয়েছে সেখানে।

পুলিশি তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটি জামাল আহমদ ও শরীকানদের মালিকানাধীন প্রাইভেট রাস্তা।

1

শাহপরান (রহ.) থানা প্রদত্ত প্রতিবেদনে দেখা যায় নালিশা ভূমি দীর্ঘদিন থেকে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া পানি, বিদ্যুৎ ও গ্যাস লাইন রাস্তার তলদেশ দিয়ে স্থাপন করা হয়েছে। উক্ত ভূমির এস এ রেকর্ডিয় মালিকরা জমি বিক্রয়ের সময় দলিলে উক্ত রাস্তাটিকে সরেয়াম রাস্তা হিসেবে উল্লেখ করেছেন। এরকম কিছু দলিলে আবদুল খালিক বক্স স্বাক্ষী হিসেবেও স্বাক্ষর করেছেন।

8

নাম প্রকাশে অনচ্ছিুক এলাকার এক বাসিন্দা বলেন, রাস্তাঘাট প্রতিটি মানুষের নাগরিক অধিকার। পরিবারগুলো দীর্ঘদিন ধরে এই বাড়িতেই বসবাস করে আসছে। ৫ আগস্টের পর হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়া অন্যায় কাজ করেছেন আবদুল খালিক বক্স। আমরা চাই তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

ওই ৭ পরিবারের কাছে জায়গা বিক্রি করা হিরা মিয়া জানান, দীর্ঘদিন থেকে সেখানে রাস্তা ছিলো তবে হঠাৎ শুনতে পেয়েছি আবদুল খালিক বক্স রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। কেন রাস্তা বন্ধ করে দিয়েছেন সেটি তিনি ভালো জানেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ কারও প্রতি অন্যায় জুলুম করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, উপরোক্ত রাস্তা দিয়ে চলাচলে বাধা প্রদানের প্রেক্ষিতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদেশে শাহপরান (রহ.) থানায় রাজু আহমদ প্রথম পক্ষ হয়ে আবদুল খালিক বক্সদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামাল হোসেন তার তদন্ত প্রতিবেদনে নালিশা ভূমির রাস্তাটি দীর্ঘদিন ধরে সরেয়াম রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ৫/৬ পরিবার এই রাস্তা দিয়েই চলাচল করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

6 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

1 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

2 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 5 শুক্রবার

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

8 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

2 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

7 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

1 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

7 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
3