editor
প্রকাশিত: 9:19 PM, June 21, 2025
সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’। শনিবার (২১ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
বাউল হেলাল উদ্দিন সরকার লোক উৎসবের আহ্বায়ক এস এম মানিকের সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।
বাউল হেলাল উদ্দিন সরকার ‘লোক উৎসব ২০২৫’- এর উদ্বোধন করেন প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান ও বাংলা লোক গানের গবেষক সুমন কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. জাহিরুল ইসলাম অচিনপুরী।
প্রধান বক্তা ড. জাহিরুল ইসলাম অচিনপুরী বলেন, ‘আমরা যারা নিজেদেরকে বাউল শিল্পী বলে দাবি করি বা বর্তমানে বাউল অঙ্গনে বিভিন্নভাবে কাজ করি, আমরা যদি আত্মচিন্তায় মগ্ন হই তাহলে বর্তমানে বাউল সমাজের যে ত্রুটি বিচ্যুতি দেখা দিচ্ছে আমরা অনেকটা জনসাধারণের কাছে অসম্মানের দিকে চলে যাচ্ছি। এখন আমাদের বেশি বেশি করে লোক উৎসব করতে হবে। সাধরণের কাছে বাউল সংস্কৃতি তুলে ধরতে হবে।’
সুমন কুমার দাস বলেন, ‘বাউলদের শুদ্ধু মানুষে পরিনত হতে হবে। একজন বাউলের সর্বক্ষেত্রে শুদ্ধতার প্রয়োজন। বাউলের যে মতপার্থক্য রয়েছে সেগুলোকে ভুলে এর আদর্শকে ধারণ করবো। তাহলেও প্রকৃত বাউল হওয়া যাবে।’
সভাপতির বক্তব্যে এস এম মানিক বলেন ‘লোক সংগীত আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত। বাউল হেলাল উদ্দিন সরকার ছিলেন সেই শিকড়ের একজন অগ্রসেনানী। তার স্মরণে এমন আয়োজন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে।’
খবর প্রকাশের আগ মুহুর্ত পর্যন্ত অনুষ্ঠানে সিলেটের অনেক গুণী বাউল শিল্পীগণ তাঁদের সংগীত পরিবেশনা করেন।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ