editor
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
ইনজুরি টাইমে সান্দ্রো টোনালির দুর্দান্ত গোলে ইসরায়েলের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বের এই রোমাঞ্চকর ম্যাচে গোল হয়েছে মোট নয়টি, শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল ফলাফল।
ম্যাচের ১৬তম মিনিটে মানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে বিরতির আগে সাবেক এভারটন স্ট্রাইকার মইজে কিন সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডর পেরেটজ আবার এগিয়ে দেন ইসরায়েলকে।
কিন্তু মাত্র দুই মিনিট পর কিনের দ্বিতীয় গোল ইতালিকে ফিরিয়ে আনে। এরপর মাত্তেও পলিতানো এগিয়ে দেন দলকে এবং গিয়াকোমো রাসপাদোরির গোলে ৮১তম মিনিটে স্কোর দাঁড়ায় ৪-২।
তবে শেষ মুহূর্তে নাটকীয়তা জমে ওঠে। ৮৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল। দুই মিনিট পর পেরেটজের দ্বিতীয় গোলেই স্কোরলাইন হয়ে যায় ৪-৪।
ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই ৯১তম মিনিটে টোনালি দূরপাল্লার শটে জালে বল পাঠিয়ে ইতালিকে এনে দেন অমূল্য তিন পয়েন্ট।
এই জয়ে গ্রুপ আই-তে চার ম্যাচে ইতালি দুটি জয় পেলেও এখনো চাপে রয়েছে। কারণ নরওয়ে শতভাগ সাফল্যে চার ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে রয়েছে। শুধুমাত্র গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে খেলবে, রানার্স-আপদের লড়তে হবে প্লে-অফে।
আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার মাঠে খেলতে নামবে ইতালি, ১৪ অক্টোবর নিজেদের মাঠে আতিথ্য দেবে ইসরায়েলকে। এরপর ১৩ নভেম্বর মলদোভার বিপক্ষে এবং ১৬ নভেম্বর নরওয়ের বিপক্ষে হতে পারে গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচ।
4 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
1 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
5 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
1 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
3 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
2 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত