editor

প্রকাশিত: 5:33 PM, September 10, 2025

প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য : উপাধ্যক্ষ ইকবাল চৌধুরী

প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য : উপাধ্যক্ষ ইকবাল চৌধুরী

5

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেছেন, দেশের শিল্প, প্রকৌশল, প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ৭ দফা ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্বিক সমস্যা সমাধান, শিক্ষার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য এ দাবিগুলো পূরণ করা অত্যন্ত জরুরি। অবিলম্বে তাদের এই ৭ দফা দাবি পূরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জনাচ্ছি।

5

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার আহবায়ক প্রকৌশলী আব্দুস সবুর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান (পাওয়ার) মো. হাসান আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট অঞ্চলের সাবেক সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন, আইডিইবি সিলেটের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ।

8

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ সিলেট জেলার সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল লি: এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

8

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফডিইবি সিলেটের সভাপতি ও সংগ্রাম পরিষদ সিলেটের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জাকারিয়া, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান নয়ন, ফেঞ্চুগঞ্জ সার কারখানার উপ প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান রাজু, রোডস এন্ড হাইওয়ে এর সহকারী প্রকৌশলী রমজান আলী, ডিইএবি এর সভাপতি ও পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেটের যুগ্ম আহবায়ক মো. ফরিদ মিয়া, শিক্ষক নেতা হাসানুজ্জামান চৌধুরী, এইচ রহমান কন্সট্রাক্সশনের স্বত্ত্বাধিকারী মো. হাবিবুর রহমান, কৈলাসটিলা গ্যাস ফিল্ড কাপেক্স এর ডিজিএম প্রকৌশলী জাবেদ আলম, শিক্ষার্থী মো. হাফিজ, আবু জোবায়ের হোসেন প্রমুখ।

4

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুনিয়র প্রশিক্ষক মাহবুবুল আলম। সভায় বক্তারা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঐকবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

6 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

6 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

8 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

6 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

3 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
6