editor

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

ভারতকে হারানোর উপায় বললেন শোয়েব মালিক

ভারতকে হারানোর উপায় বললেন শোয়েব মালিক

7

দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আগে থেকেই, শঙ্কা ছিল বহুজাতি কিংবা আইসিসি-এসিসির ইভেন্টেও মুখোমুখি লড়াই এড়াতে পারে ভারত-পাকিস্তান। তবে সব আশঙ্কা দূরে ঠেলে এবারের এশিয়া কাপেও যথারীতি একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। উভয়ই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর আজ (রোববার) রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

6

এই ম্যাচ ঘিরে বেশ আগে থেকেই নানা হিসাব-নিকাশ চলছে। কার শক্তিমত্তা কেমন, জয়ের পাল্লা কোনদিকে বেশি ভারী সেই আলোচনায় এবার সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ভারতকে হারাতে নিজের উত্তরসূরীদের কিছু কৌশলও বলে দিয়েছেন তিনি। শোয়েব মালিক বলছেন, ‘টস গুরুত্বপূর্ণ, তবে সেটি কারও হাতে নেই, এমনকি পাকিস্তানেরও নয়। পাকিস্তানের সেরা সুযোগ হবে যদি তারা ভারতের শীর্ষ তিন-চারজন ব্যাটারকে দ্রুত আউট করতে পারে এবং রান কমিয়ে রাখতে পারে।’

7

পাকিস্তানের সবচেয়ে বড় সুযোগ হলো নতুন বলে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলা। সেটাই ভারতের বিপক্ষেও কাজে লাগাতে পারলে জয়ের সম্ভাবনা দেখছেন শোয়েব, ‘দ্রুত উইকেট তুলে নিয়ে খেলা চালিয়ে যেতে পারলে ভারতের স্কোর ১৫০–১৬০ এর মধ্যে আটকে দেওয়া সম্ভব। আমার মতে, এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারলে ভারতের বিপক্ষে পাকিস্তান জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে।’

8

অভিজ্ঞ এই অলরাউন্ডার দ্বিতীয় সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছেন মাঝের ওভারে কার্যকর বোলিংয়ের কথা। যা পাকিস্তানের অনুকূলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে বিশ্বাস পাকিস্তানের সাবেক এই অধিনায়কের, ‘দ্বিতীয় বিষয় হলো মাঝের ওভার, যেখানে আপনার স্পিনাররা বিশেষত সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেবে। যদি তারা দুজনই খেলে, তবে এটি বড় সুযোগ তৈরি করবে। কারণ ভারত প্রথমে ব্যাট করুক বা পরে, যদি তাদের ব্যাটাররা আউট না হয়, তাহলে আপনি আসলে খেলায় থাকতেই পারবেন না।’

চলমান এশিয়া কাপে টপ ফেভারিট হিসেবেই এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। প্রথম ম্যাচে তাদের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত উড়ে গেছে। তাদের মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়ে ৪.৩ ওভারে জয় তুলে নেয় সূর্যকুমার-অভিষেকরা। অন্যদিকে, পাকিস্তানও আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজ জয়ের পর প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কোনো বৈশ্বিক প্রতিযোগিতাতেই ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। এই এশিয়া কাপে কেমন করে সেটাই দেখার বিষয়!

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

6 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

3 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

8 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

8 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

2 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
7