editor
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নভেম্বরে স্পেনের বিলবাওতে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন ফুটবল দল। তাদের প্রতিপক্ষ হবে বাস্ক জাতীয় দল। এই দলটি ফিফার স্বীকৃত না হলেও তাদের নিজস্ব ফুটবল ফেডারেশন রয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের ১৫ তারিখ, সান মামেস স্টেডিয়ামে। ম্যাচটি আয়োজিত হবে বাস্ক ফুটবল ফেডারেশন ও ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সহযোগিতায়। গাজায় প্রাণ হারানোদের স্মরণে আয়োজন হওয়া এই ম্যাচকে ফিলিস্তিনি ফেডারেশন উদযাপনের উপলক্ষ হিসেবে দেখছে।
এর আগে আথলেতিক বিলবাওয়ের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা টাঙান। ব্যানারে বাস্ক ভাষায় লেখা ছিল, ‘আজ থেকে শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকব। ’
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সারা বিশ্বে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এর মধ্যে স্পেন প্রথম দিকের দেশগুলোর একটি যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড ও বেড়ে চলা মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
4 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
7 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
1 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
7 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
5 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত