editor
প্রকাশিত: 5:04 PM, February 5, 2023
ডিএসএস ডেস্ক :: ইনজুরির কারণে মাঠের বাইরে কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও সের্হিও রামোস। কার্ড নিষেধাজ্ঞায় একই পরিস্থিতি মাঝমাঠের অন্যতম ভরসা মার্কো ভেরাত্তি।
দলের সেরা তারকাদের ছাড়া জিততে তাই বেশ কষ্টই হলো পিএসজির। লিগ ওয়ানে তুলুসকে ২-১ গোলে হারায়। শুরুতে পিছিয়ে পড়লেও লিওনেল মেসির জাদুকরী এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে টেবিল টপাররা।
পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১২ মিনিটে বড় এক ধাক্কা খায় পিএসজি। থাই ইনজুরিতে পড়ে চোখের জলে মাঠ ছাড়েন রেনেতো সানচেজ। আগামী সপ্তাহে এমবাপ্পের মতো চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার খেলাও এখন অনিশ্চয়তার মুখে। সানচেজ চলে যাওয়ার আট মিনিটের মাথায় গোল হজম করে বসে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে তুলুসকে এগিয়ে দেন ফন দেন বুমেন।
৩৩ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন মার্কিনিওস। কিন্তু বলে মাথাই ছোঁয়াতে পারেননি পিএসজি অধিনায়ক। আশরাফ হাকিমি অবশ্য কোনো ভুল করেননি। পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে বাকানো শটে পিএসজিকে সমতায় ফেরান এই ডিফেন্ডার।
বিরতির পর এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তারই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক গোল করেন মেসি। পরে দুই দলেই আক্রমণে উঠার সুযোগ পায়। কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় বর্তমান চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে মজবুত করেছে শীর্ষস্থান।
ম্যাচ শেষে মেসিকে নিয়ে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেন, ‘লিওনেল (মেসি) ছিল আমাদের ইঞ্জিন, সে গোল করেছে এবং সুযোগ তৈরি করেছে। সুযোগ তৈরির করার জন্য তাকে আরও স্বাধীনতা দিতে তার সতীর্থদের ডিফেন্সিভলি আরও জোর দেওয়া প্রয়োজন। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,