editor

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের হারিয়ে নেপালের ইতিহাস

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের হারিয়ে নেপালের ইতিহাস

1

টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য আরেকটি বড় আপসেটের দিন হাজির। আইসিসির সহযোগী সদস্য নেপালের কাছে তারা প্রথমবার ফরম্যাটটিতে হারের তিক্ত স্বাদ পেয়েছে। আগে ব্যাট করা নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। শেষমেষ তাদের দৌড় থেমেছে ১২৯ রানে।

ক্যারিবীয়দের এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দিনটি নেপালের জন্য ঐতিহাসিক বটে। এখন পর্যন্ত তারা মাত্র ৮ বার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে। অষ্টম ম্যাচেই প্রথম কোনো পূর্ণ সদস্য দেশকে হারানোর রেকর্ড গড়ল নেপাল। এর আগে ২০১৪ সালে তাদের কাছে যখন আফগানিস্তান টি-টোয়েন্টিতে হেরেছিল, তখন তারা ছিল সহযোগী সদস্য। অন্যদিকে, আয়ারল্যান্ড (২০১৪), আফগানিস্তান (২০১৬) ও স্কটল্যান্ডের (২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর সহযোগী দেশ হিসেবে নেপালের কাছে বিষাদের দিন দেখল উইন্ডিজ শিবির।

1

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। প্রথম ম্যাচে গতকাল (শনিবার) টস হেরে আগে ব্যাট করতে নামে রোহিত পৌডেলের দল। শুরুতে দ্রুতই ২ উইকেট হারালেও অধিনায়ক রোহিত ও ‍কুশল মাল্লার ব্যাটে ঘুরে দাঁড়ায় এশিয়ান দেশটি। এরপর আবার শুরু হয় উইকেটের মিছিল। তবে শেষ পর্যন্ত ১৪৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে নেপাল। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রোহিত।

এ ছাড়া কুশল ৩০, গুলশান ঝা ২২ এবং দিপেন্দ্র সিং আইরে ১৭ রান করেন। বিপরীতে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। এ ছাড়া অভিষিক্ত লেগস্পিনার নাভিন বিদাইসি শিকার করেন ৩ উইকেট।

4

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই কাইল মায়ার্সের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ে তাদের সবচেয়ে বড় যে সমস্যা, সেই বড় জুটি গড়তে না পারার ব্যর্থতা এদিনও দেখা গেল। দ্বিতীয় ও নবম উইকেটে পাওয়া ২৭ রানই তাদের সর্বোচ্চ জুটি। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন অভিষিক নাভিন। এ ছাড়া আমির জাঙ্গু ও ফ্যাবিয়ান অ্যালেন সমান ১৯ ও আকিল হোসেন ১৮ রান করেন। নেপালের পক্ষে কুশল ভুর্তেল ২ এবং পাঁচ বোলার নেন একটি করে উইকেট।

5

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপাল কেবল একবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। ২০২৩ সালে জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ১০১ রানে হেরেছিল তারা। দ্বিতীয় দেখায় নেপাল ঐতিহাসিক জয় আদায় করে নিলো। এশিয়ান গেমস ছাড়া কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নেপালের করা ১৪৮ রান এবং হাঁকানো ৮ ছক্কা সর্বোচ্চ।

1

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

5 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

2 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

6 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

1 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

3 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
2