admin
প্রকাশিত: 1:33 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্ট শুরুর আগে ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে পিএসল কতৃপক্ষ। পিএসএল ও টিকটক মিলে সমর্থকদের জন্য ভিডিও বানাবে।
পিএসএল চলবে ২৪ জুন পর্যন্ত। মূলত পিএসএলকে সমর্থকদের কাছে আরো জনপ্রিয় করে তুলতে টিকটকের সাথে পার্টনারশিপ করেছে পাকিস্তান। পাকিস্তানের টিকটক ব্যবহারকারীদের বেশির ভাগই ক্রিকেট পছন্দ করেন বলে এই পার্টনারশিপে সফল হওয়ার আশা পিসিবির।
পিএসএলের প্রধান কর্মকর্তা বাবর হামিদ বলেন, ‘পিসিবি ও পিএসএল সবসময়ই চেষ্টা করে বিশ্বজুড়ে সমর্থকদের নতুন অভিজ্ঞতা ও বিনোদন দিতে। সমর্থকদের জন্য নতুন কী কী করা যায় সেটাই ভাবে পিসিবি। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো টিকটক এবং এটির সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই আনন্দিত। পাকিস্তানে টিকটক ব্যবহারকারী একটা বড় অংশ আছে এবং তাদের বেশির ভাগই ক্রিকেট পছন্দ করে। টিকটকের মাধ্যমে পিএসএল-৬ আরো জনপ্রিয় হয়ে উঠবে আশা করছি।’
গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যবিধি মেনে পাকিস্তানে শুরু হয়েছিল পিএসএল। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে করোনার কারণে বড় ধাক্কা খেতে হয়। টুর্নামেন্ট চলাকালে কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়। ফলে টুর্নামেন্টটি স্থগিতের ঘোষণা দেয় পিসিবি।
ডিএসএস/৯ জুন ২০২১/ রুজি
আমাদের ইউটিউব
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ