editor
প্রকাশিত: 12:29 PM, November 3, 2025
দাবা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের যাত্রা থেমে গেল একেবারেই শুরুতেই। দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হয়েছেন। দুই রাউন্ড শেষে বাংলাদেশের দুই দাবাড়ুর পয়েন্ট মাত্র আধা, ফলে বিদায় নিশ্চিত হয় তাদের।
ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং ২৬১৬) বিপক্ষে আজ দ্বিতীয় খেলায় কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলেন ফাহাদ রহমান (রেটিং ২৪১৪)। ৩০ চালে লড়াই শেষে ড্র করেন তিনি। তবে আগের দিন সাদা ঘুঁটি নিয়ে হেরে বসায় সম্মিলিত ফলাফলে বাদ পড়তে হয় এই আন্তর্জাতিক মাস্টারকে।
অন্যদিকে, নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির (রেটিং ২৬৩১)-এর বিপক্ষে আজ কঠিন লড়াই করেন মনন রেজা নীড় (রেটিং ২৩৬০)। সিসিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ ভ্যারিয়েশনে ৭৯ চাল পর্যন্ত স্থিরভাবে টিকে থাকলেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। ফলাফল দুই দাবাড়ুরই বিশ্বকাপ মিশন শেষ প্রথম রাউন্ডেই।
বাংলাদেশের দাবা ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবই একবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। সেই অর্জনই রয়ে গেছে দেশের সেরা সাফল্য হিসেবে।
3 6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা