editor

প্রকাশিত: 9:39 PM, November 3, 2025

বিএমজেএ সিলেটের সংবাদ সম্মেলনে অভিযোগ; খাদিমপাড়ায় জাল দলিল তৈরি করে জমি দখল

বিএমজেএ সিলেটের সংবাদ সম্মেলনে অভিযোগ; খাদিমপাড়ায় জাল দলিল তৈরি করে জমি দখল

সিলেটে জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ উঠেছে সিলেটের লামাবাজার শেখপাড়া এলাকার ছায়াতরু ৩৯ এর গৌছুল হোসেন কোরেশীর ছেলে মোসাদ্দেক কোরেশী (শামীম)-এর বিরুদ্ধে ।

গতকাল সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিলেটের শাহপরাণ (রহ.) বাহুবল এলাকার মো. শাহজাহান ওমর।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ০৪ আগস্ট ২০২৫ তারিখে, যখন অভিযোগকারী দেখতে পান তাঁর বিরুদ্ধে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে জাল দলিল দিয়ে মামলা নম্বর ৫০/২৫ দায়ের করে খাদিম টি গার্ডেন মৌজার ১১১০, ১১১১, ১১১২, ১১১৩ ও ১১১৪ নম্বর দাগের ভূমি অবৈধভাবে দাবী করে শামীম। মামলার দলিল নং ৬৯১০/০৪ মোছাদ্দেক হোসেন কোরেশী (শামীম) মরহুম ওয়াছির আলীর ছেলে শহিদুর রহমানের থেকে খরিদ করেছেন মর্মে আদালতে দাবী করেন। বাস্তবে ভূমি রেজিঃ অফিস থেকে জানা যায় দলিলটি কুমার পাড়ার মৃত হাছন আলীর ছেলে নূরু মিয়ার ক্রয়কৃত যাহা খাদিম পাড়ার মোঃ মকদ্দছ আলীর ছেলে মোঃ কামাল আলীর বিক্রিত ও দলিলটি বহর মৌজার জায়গা সংক্রান্ত।

এ বিষয়ে সিলেট সদরের সহকারী কমিশনার (ভূমি) গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক নং ৩১.৪৬.৯১৬২.০০.৪৮.০০১.২৫.১৮৭১ এ জাল দলিল সম্পর্কে আদালতে প্রতিবেদন পেশ করেন ও মোছাদ্দেক হোসেন কোরেশী শামীমের দাবীকৃত ভূমি খাদিম টি এস্টেটের ইজারাকৃত ভূমি বলে অবহিত করেন। অপর দিকে আদালতের নির্দেশে গত ২০/০৯/২০২৫ইং তারিখে শাহ পরান (রঃ) থানার প্রতিবেদন পেশ করা হলে বাদী শামিমকে তার দাগের ভূমি দেখাতে বললে সে তার মামলায় দাবীকৃত খাদিম টি গার্ডেনের ভূমি না দেখিয়ে দেবপুর মৌজার ১০১ নং দাগের ভূমি চিহ্নিত করে বলে অভিযোগ রহিয়াছে।

সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সিলেট জেলা প্রশাসককে জাল জালিয়াতির বিষয়টি অবহিত করেন।

এ ব্যাপারে ভূক্তভূগীদের আইনজীবি কাছ থেকে জানা যায় জাল দলিলের ব্যাপারে আদালত ফৌজদারী কাযবিধি ১৯৫ ধারায় বাদী হয়ে জালিয়াতকারীর বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। অপরদিকে এলাকায় কিছু মানুষদের ভূয়া কাগজাদি দিয়ে জমি দেয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ বাহিনী গড়ার অভিযোগ রয়েছে জাল শামীম ও তার কেয়ার টেকার আব্দুছ ছত্তারের বিরুদ্ধে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে