editor
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
তপন দেব নাথ: বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সর্বশেষ সভায় নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা দু’টিতেই উল্লেখযোগ্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারী ক্রিকেটে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। একই সঙ্গে ট্যুর ফি ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে।
এছাড়া, চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের মাসিক বেতন ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তও অনুমোদন করেছে বোর্ড। এই বর্ধিত বেতন জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ১৫ জন নারী ক্রিকেটার।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ‘এ’ শ্রেণিতে থেকে আগের ১ লাখ ২০ হাজার টাকা বেতন থেকে বেড়ে এখন পাচ্ছেন ১ লাখ ৬০ হাজার টাকা। এই শ্রেণিতে তার সঙ্গে আরও দুই ক্রিকেটার রয়েছেন নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।
‘বি’ শ্রেণিতে চুক্তিবদ্ধ আছেন ৬ জন খেলোয়াড়। তাদের বেতন ১ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা।
‘সি’ শ্রেণিতে আছেন একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার। যিনি আগে পেতেন ৭০ হাজার টাকা, এখন পাবেন ৯৫ হাজার টাকা।
‘ডি’ শ্রেণির ৫ ক্রিকেটারের বেতন ৬০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।
এছাড়া অধিনায়ক প্রতি মাসে ৩০ হাজার টাকা ভাতা পাবেন, সহঅধিনায়ক পাবেন ২০ হাজার টাকা। চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার যদি জাতীয় দলের হয়ে খেলেন, তাহলে প্রতি ম্যাচে তাকে ৬০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
7 বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন
7 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়
6 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ
1 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,
4 স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত
3 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী
2 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট