editor
প্রকাশিত: 11:45 AM, November 8, 2025
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের। ১৮ বলে ৭ ছক্কায় আবু হায়দার রনি ফিফটি হাঁকালেও তা দলকে জেতাতে পারেনি। অজিদের কাছে ৫৪ রানের পরাজয়ে চলমান আসর থেকে বাদ বাংলাদেশে।
শনিবার টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। তবে তার সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেনি দলের বোলাররা। টাইগার বোলারদের বাজে বোলিংয়ের সুযোগে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে অস্ট্রেলিয়া। ১৪ বলে ৮ ছক্কায় ৫১ করেন বেন ম্যাকডরমট। ১১ বলে ১ চার আর ৭ ছক্কায় অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ৫০। এছাড়া ৬ বলে ৩০ রান করেন উইলিয়াম বসিস্তু।
১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই বড় সংগ্রহের দেখা পাননি। হাবিবুর রহমান সোহান আর জিসান আলম ২ বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান। অধিনায়ক ফেরেন গোল্ডেন ডাকে। শেষদিকে, ১৮ বলে ২ চার আর ৭ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন আবু হায়দার রনি। ৬ ওভারে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
4 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ