editor

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো দেখাতে পারলে প্রকৃত সেবা হবে : মো. সারওয়ার আলম

7

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সেবা দেওয়াটা হচ্ছে মহৎ কাজ, সেবা দেওয়ার মানষিকতা সবার থাকে না, এটা সবার ভাগ্যেও হয়না। অনেকেই দেশে-বিদেশে টাকা উপার্জন করছেন এবং আল্লাহ তায়ালা সম্পদ দিয়েছেন। কিন্তু দান করা ও সেবা এটা কিন্তু অনেকেই করতে পারেন না, এটা করতেও ভাগ্য লাগে। এই দেশের অনেককেই আমি চিনি, তাদের টাকা সম্পদ আছে, কিন্তু তারা একটি স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, মসজিদ ও কলেজ করে নাই। এই সম্পদ মরে যাওয়ার সময় পড়ে থাকবে। আপনি যদি কোন মানুষের জন্য গুরুত্ব হয়ে উঠতে না পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ। আপনার উছিলায় সমাজের ২০ জন মানুষ যদি ভালো ও সুস্থ থাকে এবং স্বপ্ন দেখে তখনই আমাদের জন্ম নেওয়াটা স্বার্থক হয়ে উঠবে। একজন মানুষকে স্বপ্ন দেখাতে ও তাদের উপকার করতে পেরেছেন এবং উপকার করতে না পারলেও তাদের ক্ষতি করেননি- এ ধরনের মানুষ আমাদের সমাজে অভাব। সেই জায়গায় আপনারা এগিয়ে এসেছেন। আপনাদের সুভাগ্য হয়েছে। তিনি এই মহতি উদ্যোগ নেওয়ায় রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রানের সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।

তিনি আরোও বলেন, রোটারির মাধ্যমে কল্যাণমূলক কাজের সাথে আপনারা যুক্ত আছেন। এই কল্যাণমূলক কাজের সাথে অনেকগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে- এই কল্যাণমূলক কাজের সাথে থাকার কারণে আপনার মন-মানষিকতা খারাপ হবে না। কারণ আপনি ভালো কাজের সাথে আছেন। আপনি শারীরিকভাবে সুস্থ্য থাকবেন। যারা চোখে দেখতেন না, তাদেরকে আপনারা অপারেশন করিয়েছেন। তারা যখন চোখে দেখবে তখন তাদের মন আপনাদেরকে দোয়া দেবে।

2

তিনি বলেন, আমরা সবাই মিলেমিশে যদি কাজ করি তাহলে এই দেশ এগিয়ে যাবে। আমার চোখে আলো আছে, আর অন্যজনের চোখে আলো নেই। একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে যদি আমরা আলো দেখাতে পারি তাহলেই আমাদের প্রকৃত সেবা হবে।

5

শনিবার (৮ নভেম্বর) দুপুরে শহরতলীর মেজোরটিলাস্থ জালালাবাদ চক্ষু হাসপাতালে চার্চ এবং অসওয়াল্ডটুইস্টল রোটারি ইউ.কে. ও সিলেটের প্রথম রোটারি ক্লাব রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল (রোটারি ইন্টারন্যাশনাল, ডি-৬৫ বাংলাদেশ) এর যৌথ উদ্যোগে এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম এর সভাপতিত্বে ও রোটাঃ পিপি মোঃ সিদ্দিকুর রহমান পিএইচএফ (এসিস্ট্যান্ট কান্ট্রি কোর্ডিনেটর, রিপসা) এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটাঃ শিশির রঞ্জন সরকার আরএফএসএম, রিপসা টিমের কোর্ডিনেটর (অর্থ) রোটাঃ পিপি মোঃ কবির উদ্দিন, স্পেসিয়েল এইড রোটাঃ পিপি জাকির আহমেদ চৌধুরী, কোর্ডিনেটর(অর্থ) রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, এসিস্ট্যান্ট কো-কোর্ডিনেটর রোটাঃ আইপিপি আব্দুর রহমান আরএফএসএম, প্রজেক্ট বাস্তবায়ন কমিটির আয়োজক রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, প্রজেক্টের অর্থ যোগানদাতা রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম পিএইচএফ সহ ক্লাবের রোটাঃ পিপি এড. মোঃ বদরুল ইসলাম আরএফএসএম, রোটাঃ পিপি মোঃ তৈয়বুর রহমান আরএফএসএম, রোটাঃ পিপি জিয়াউল হক এমপিএইচএফ, রোটাঃ পিপি ইঞ্জিঃ মোঃ রুহুল আলম খান পিএইচএফ, রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ, রোটাঃ পিপি মোঃ মোজাক্কির হুসেন চৌধুরী (আরসি জালালাবাদ), রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম, রোটাঃ মনসুর আহমেদ পিএইচএফ প্রমুখ।

1

এছাড়াও অনুষ্ঠানে জালালাবাদ চক্ষু হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং চক্ষু সেবা গ্রহিতা উপস্থিত ছিলেন।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

1 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

5 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

7 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

6 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার

খন্দকার মুক্তাদিরের শোক

খন্দকার মুক্তাদিরের শোক

4 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

3 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

7 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়

মহান বিজয় দিবসে সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

5 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত

1
7