editor
প্রকাশিত: 12:06 PM, November 10, 2025
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মৌসুমে নতুন রূপে মাঠে নামছে সিলেটের দল। আগের সিলেট স্ট্রাইকার্সের জায়গায় এবারে অংশ নিচ্ছে সিলেট টাইটান্স, যারা দলে ভিড়িয়েছে এক ঝাঁক তারকা ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাবেক গতিতারকা মোহাম্মদ আমির খেলবেন সিলেট টাইটান্সের হয়ে। দলে থাকছেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস, যিনি প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন।
টুর্নামেন্টের মাঝপথে সিলেটের জার্সি গায়ে মাঠে নামবেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি এবং আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ওমরজাইয়ের এটি হবে বিপিএলে চতুর্থ মৌসুম, মঈন ও আমির আগেও বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
দেশি ক্রিকেটারদের দিক থেকেও শক্তিশালী স্কোয়াড গড়েছে সিলেট টাইটান্স। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ এবার সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন সিলেট টাইটান্সে।
আগের তিন আসরে ‘সিলেট স্ট্রাইকার্স’ নামে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি এবার মালিকানা নবায়ন করেনি। ফলে নতুন করে পাঁচ বছরের জন্য সিলেট অঞ্চলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে দেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি।’
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা