editor
প্রকাশিত: 1:17 PM, February 7, 2023
ডিএসএস ডেস্ক :: মাস দুয়েক আগে শেষ হওয়া বিশ্বকাপে ব্যর্থতা নিয়েই ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। গত কয়েক আসর ধরে ইউরোপীয় দলের কাছে হোঁচট খাওয়া যেন সাম্বাবালকরা অভ্যাসে পরিণত করেছেন। তবে ব্যক্তিগতভাবে নিজের স্বাভাবিক খেলা উপহার দিয়ে যাচ্ছেন দলটির বর্তমান প্রাণভোমরা নেইমার দ্য সিলভা। ব্রাজিলিয়ান লিগের বাইরে খেলা এই তারকা ফুটবলার নিজের দেশে ৬ষ্ঠ বারের মতো সেরা নির্বাচিত হয়েছেন। পেয়েছেন ‘সাম্বা ডি অর’।
গত বছরের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা দেশি ফুটবলারদের এ ট্রফি দিয়েছে সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে প্রবর্তন হওয়া পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বার ট্রফিটি জিতলেন বিশ্বের অন্যতম সেরা ড্রিবলার নেইমার।
সোমবার নিজের টুইটার একাউন্টে সেই ট্রফি হাতে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। ফুটবল আকৃতির সেই সোনালি রঙের ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্তের’ খবরে বলা হয়, পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত করা হয় ৩০ ফুটবলারকে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ১২ জন এবং লা লিগা থেকে ৪ জন রয়েছেন। ২০০৮ সালে চালু হওয়ার পর প্রথম ট্রফিটি জিতেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিকার্ডো কাকা। এরপর আরও ৮ জন তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন।
সবোচ্চ ৬ বার পাওয়া নেইমার ছাড়াও কাকা, লুইস ফাবিয়ানো, মাইকন, ফিলিপে কুতিনিও, রবার্তো ফিরমিনো ও আলিসন বেকার একবার করে এবং থিয়াগো সিলভা জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,