editor
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার (১লা ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর আখালিয়াস্থ সিলেট বৌদ্ধ বিহারে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহবায়ক ও হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবব্রত ভৌমিক, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগরে সদস্য সচিব রাজিব কুমার দে, মলয় লাল ধর, টিটন মল্লিক, রনি পাল, হকেন দেব, সুব্রত দে সুনাম, অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের, সিলেট বৌদ্ধ সমিতির সম্মানিত সভাপতি বাবু চন্দ্রশেখর বড়ুয়া, উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সহ-সাধারণ সম্পাদক বাবু মিলন বড়ুয়া, শিক্ষা সাহিত্য সহ সম্পাদক জয়দীপ বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের জনগণের নেত্রী। তার সুস্থতা জন্য পুরো জাতি আজ প্রার্থনা করছে। বর্তমান এই সংকটময় সময়ে দেশনেত্রীর রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া ও প্রার্থনায় অংশ নিতে হবে।
6 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
6 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
4 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩
4 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
7 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
8 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
3 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
1 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত