editor
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫
কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির বৈদ্যুতিক খুঁটি থেকে এই ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এর আগে গত ১১ই ডিসেম্বর চোর উক্ত ইউনিয়নের উত্তরভাগ এলাকা থেকে তৃতীয়বার এবং এই ঘটনার কিছু দিন পূর্বে দাউদপুর এলাকা থেকে দ্বিতীয়বার ট্রান্সফরমার চুরি করে।
মৌলভীবাজারের পল্লী বিদ্যুৎ সমিতির কুলাউড়া সাবজোনাল অফিসের আওতায় থাকা বরমচাল অভিযোগ কেন্দ্রের উপস্থিত লাইনম্যান জানান, ট্রান্সফরমার রক্ষার্থে পল্লী বিদ্যুতের কোন নাইট গার্ড বা সিসিটিভি নেই।
এলাকার বিশিষ্ট নাগরিক হেলাল আহমেদ চৌধুরীর সাথে কথা বলে জানা যায়, এলাকাবাসী এই নিয়ে বিশেষ অসুবিধার মাঝে আছেন। এই সম্পর্কে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতামত জানতে চাইলে, তিনি এই প্রতিবেদককে জানান, শীঘ্রই তিনি এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে এলাকার নিরাপত্তাজনিত সমস্যাগুলো চিহ্নিত করতে পদক্ষেপ নিবেন।
বরমচালের ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইটের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আগেও একবার চোর ধরা পড়েছিলো এবং পুলিশে সপর্দ করা হয়েছিলো। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
2 অনলাইন ডেস্ক: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর
8 পবিত্র শবে বরাত উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
1 স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্য ইবনে সিনা হাসপাতাল তাদের দুয়ার ‘উন্মুক্ত’ করে দিয়েছিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষ প্রতীকের একটি বিশেষ জোয়ার পরিলক্ষিত হচ্ছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের অন্তর্গত ২৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব প্রদান করা হয়েছে।
5 সিলেট-১ (মহানগর ও সদর) আসনের প্রতিটি পাড়া-মহল্লায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রাজনৈতিক
8 ঘড়ির কাঁটায় সময় যত এগোচ্ছে, সিলেটে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে সব
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট জেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।