editor

প্রকাশিত: 7:56 PM, December 18, 2025

যুক্তরাজ্য বিএনপি নেতা খালেদ চৌধুরীকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপি নেতা খালেদ চৌধুরীকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

8

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবীর রোডস্থ উপহার কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদের্শ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করেন পিরিজপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুয়াইব আহমদ চৌধুরী।
খালেদ চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তনে বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফাতাহ সিদ্দিকী বলেছেন, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও অসুস্থতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু মানেই দেশের গণতন্ত্রের পথ আরও শক্তিশালী হওয়া। তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে না আসতে পারলেও যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য খালেদ চৌধুরী দলের দুঃসময়ে বিএনপির পাশে থেকেছেন এবং প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদের পরিচলনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি; গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি আরো বলেন, খালেদ চৌধুরী প্রবাসে থেকেও দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে বিএনপির জন্য কাজ করছেন। তিনি বিদেশে অবস্থান করলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নিয়মিত ভূমিকা রেখেছেন।
স্বদেশ প্রত্যাবর্তন করেই খালেদ চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন, মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর সুস্থতা মানেই গণতন্ত্রের শক্ত ভিত হওয়া। খালেদ চৌধুরী ১৭ বছর যুক্তরাজ্যে বসবাস করলেও দেশের মানুষ সহ বিএনপির প্রতি অগাত ভালোবাসার কারণেই আজকে দেশের মাটিতে পা রেখেই আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, মাহবুবুর রব ফয়সল, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মোস্তফা কামাল, যুক্তরাজ্য বিএনপি নেতা শহীদুল ইসলাম কয়েছ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আসাদ উদ্দিন, দক্ষিণ থানার সদস্য সচিব মকসুদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরন, শাহেদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা সাহেদ খান স্বপন, মাছুম আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেল, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালিক মল্লিক, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন অনিক, বিএনপি নেতা আওলাদ হোসেন, এনাম মেম্বার, মাছুম মিয়া, এমরানুজ্জামান, কাওসার আহমদ, ছাত্রদল নেতা সায়েম আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা জিয়া মঞ্চের আহ্বায়ক রেদুয়ান আহমদ শিকদার, সুলেমান খান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

5 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

7 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

1 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

5 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
8