editor
প্রকাশিত: 6:17 PM, December 29, 2025
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমাননীগর) আসনে জাতীয় পার্টি মনোনীত একক প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মনোনয়নপ্রত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর কাছে তিনি মনোনয়নপ্রত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, সিলেট মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি এডভোকেট আব্দুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রব, সদস্য সচিব আলা উদ্দিন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ রব, জাতীয় পার্টি নেতা রমজান আলী, ইবাজ আলী, ইব্রাহিম, রোকন, মতিন, আকবর আলী, আব্দুল মন্নান, মুহিত, সোহাগ, যুব সংহতির সাবেক সভাপতি এপলু আহমদ, জুবের আহমদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
মনোনয়নপ্রত্র দাখিল শেষে মাহবুবুর রহমান চৌধুরী বলেন, সিলেট-২ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসনের ঘাটতি অনুভব করছেন। জাতীয় পার্টি জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে, আর সেই ধারাবাহিকতায় আমি এ আসনের মানুষের প্রত্যাশা পূরণে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি বলেন, নির্বাচিত হলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাকে আধুনিক, পরিকল্পিত ও উন্নত জনপদে রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার অঙ্গীকার। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা পেলে বিজয়ের মাধ্যমে সিলেট-২ আসনকে একটি আদর্শ সংসদীয় আসনে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
2 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
4 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
6 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।