editor

প্রকাশিত: 6:30 PM, January 9, 2026

সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার (৯ জানুয়ারি) নগরীর দরগাহ গেইটস্থ সুলেমান হলের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল হাছানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান-কে সমন্বয়ক করে ২০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সভায় সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন নির্বাচিত হলে অধিকার বঞ্চিত সিলেটের দাবি আদায়ে সংসদে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উদীচী সিলেটের সভাপতি প্রদীপ দেবরায়, নাট্য পরিচালক রতন দেব, চা-শ্রমিক নেতা সবুজ তাঁতি, রিক্সা শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, যুব ইউনিয়ন সিলেট জেলা সভাপতি বিদ্যুৎ দাশ বাপন, এস কে শাকিল, সংস্কৃতি কর্মী এম জি কিব্রীয়া, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি মাশরুক জলিল, নাজনীন আখতার লিজা, জুবায়ের আহমেদ প্রমূখ।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের মর্মবাণী সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং চব্বিশ এর গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার আলোকে শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাস্তে মার্কায় ভোট দিয়ে কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনকে জয়যুক্ত করার আহ্বান জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ