editor
প্রকাশিত: 9:54 PM, February 8, 2023
ডিএসএস ডেস্ক :: শেষ চারের আশা অনেক আগেই শেষ হয়েছে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন চট্টলার ব্যাটাররা। প্রথমে ব্যাট করে রংপুরের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে তারা করেছে ১৩২ রান। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক জিয়াউর রহমান। রংপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান এবং হারিস রউফ।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দলের সেরা তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম। রান পাননি তারকা ক্রিকেটার আফিফ হোসেনও, ফিরেছেন ১৫ রান করেই। বিদেশি রিক্রুট কার্টিস ক্যাম্ফার ও ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। এরপর তৌফিক খান তুষারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালাতে থাকেন জিয়া।
তবে শেষ রক্ষা হয়নি। তুষার ফিরেছেন ২৮ রান করে। ক্রিজে থিতু হয়েও ইনিংসকে বড় করার আক্ষেপ নিয়ে জিয়া ফিরেছেন ৩৩ রান করে। এরপর আর দলের হয়ে বলার মতো রান করতে পারেননি কোনো ক্রিকেটার। ১৭ রান করে ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরি। নির্ধারিত ওভার শেষে চট্টগ্রাম করেছে ১৩২ রান।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,