admin

প্রকাশিত: 9:39 PM, November 11, 2024

বিয়ানীবাজার চারখাইয়ে এলডিপি নেতার পিতার উপর সন্ত্রাসী হামলা

বিয়ানীবাজার চারখাইয়ে এলডিপি নেতার পিতার উপর সন্ত্রাসী হামলা

হাসপাতালে চিকিৎসাধীন ফারুক আহমদ (বামে), ফারুক আহমদ (ফাইল ছবি) ডানে।

7

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে স্থানীয় এলডিপি নেতা আদনান হোসেন এর পিতা ফারুক আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর রবিবার রাত ৮টার দিকে চারখাই বাজার থেকে বাড়ি ফেরার পথে চারখাই ইউনিয়ন অফিসের সম্মুখে স্থানীয় আওয়ামী লীগের ৫/৬ জনের একটিদল এই হামলা চালিয়েছে। হামলায় মাথা ফেটে গুরুতর আহত ফারুক আহমদকে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। ভিকটিম ফারুক আহমদ স্থানীয় চারখাই ইউনিয়নের লাংলাকুনা গ্রামের জমির আলীর পুত্র।

7

জানা যায়, হামলার শিকার ফারুক আহমদের পুত্র আদনান হোসেন এলডিপি চারখাই ইউনিয়ন শাখার সদস্য ও সক্রিয় নেতা ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ কর্মী জিয়া আহমদ, সুহেল আহমদ ও হামিদ আহমদ গংদের সাথে এলডিপি নেতা আদনান হোসেনের রাজনৈতিক পূর্ব বিরোধ ছিল। রাজনৈতিক বিরোধের জেরে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রোশে পড়ে প্রতিহিসংসা মূলক একাধিক হামলার শিকার হয়ে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যান আদনান হোসেন। এই অবস্থায় আওয়ামী লীগের ক্ষুব্ধ লোকজন আদনান হোসেনকে না পেয়ে তার পিতার উপর চড়াও হয়। ঘটনার দিন চারখাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন ফারুক উদ্দিন। রাত ৮টার দিকে পথিমধ্যে চারখাই ইউনিয়ন অফিসের সম্মুখে আসার পর তার পথরোধ করে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন, সুহেল আহমদ ও হামিদ আহমদের নেতৃত্বে ৫/৬ জনের একটিদল। তারা আদনান হোসেন এর সন্ধান জানতে চায় এবং একপর্যায় উত্তেজিত হয়ে ফারুক আহমদের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদড়ক কিল, লাথি মারে ও একপর্যায় সঙ্গে থাকা দেশীয় অস্ত্র লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়, এসময় ভিকটিম ফারুক আহমদ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন পথচারী দৌড়ে এগিয়ে আসেন। লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা ভিকটিমকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে ঐ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

2

হাসপাতালে চিকিৎসাধীন ফারুক আহমদ বলেন, আওয়ামী লীগের জিয়া আহমদ, সুহেল আহমদ ও হামিদ আহমদসহ ৫/৬ জনের একদল লোক আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা করেছিল। আমার ছেলে আদনান হোসেন এলডিপির রাজনীতি করতো, এই অপরাধে ঐ হামলাকারীরা আমার ছেলেকে প্রাণে মারতে চেয়েছিল। প্রাণ বাঁচাতে সে দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। এখন ছেলেকে না পেয়ে তারা আমার উপর হামলা করেছে। এই অবস্থায় আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আতংকিত হয়ে পড়েছি।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

1
6