editor

প্রকাশিত: 10:09 PM, February 9, 2023

পাঠকদের আগ্রহ বেশি গল্প-উপন্যাসে

পাঠকদের আগ্রহ বেশি গল্প-উপন্যাসে

ডিএসএস ডেস্ক :: দেখতে দেখতে চলে গেল অমর একুশে বইমেলার নবম দিন। সময়ের সাথে সাথে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা বাড়ছে।

প্রতিবারের মতো বইমেলাকে ঘিরে লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। গল্প, কবিতা, উপন্যাস, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, গোয়েন্দা কাহিনী, রহস্যোপন্যাস, ধর্মীয় বই, রূপকথার গল্প, ভূতের গল্প, কমিক্স কী নেই নতুন-পুরাতন বইয়ের সমারোহের এই মেলায়। তবে এতসব বইয়ের মধ্যে বরাবরের মতোই বইপ্রেমীদের আকর্ষণ করছে গল্প ও উপন্যাসের বইগুলো।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মেলার একাধিক প্রকাশনীর বিক্রয়কর্মী ও পাঠকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রকাশকরা বলছেন, সব ধরনের বইয়ের চাহিদা আছে তবে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে রয়েছে গল্প-উপন্যাস, গোয়েন্দা কাহিনী ও ধর্মীয় বই।

অন্বেষা প্রকাশনীর বিক্রয়কর্মী তাসলিমা আক্তার বলেন, আমাদের স্টলে শিশু-কিশোরসহ সবার জন্যই বিভিন্ন ধরনের বই রয়েছে। এর মধ্যে তুলনামূলক বলতে গেলে উপন্যাসের বইয়ের দিকে বেশি আগ্রহ আর গল্পের বইও ভালো চলছে। নতুন লেখকদের উপন্যাসের পাশাপাশি রবীন্দ্রনাথ, নজরুলসহ তাদের সমসাময়িক লেখকদের উপন্যাসেরও যথেষ্ট চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।

মিজান পাবলিশার্সের বিক্রয়কর্মী আশিক মোহাম্মদও জানান, সব ধরনের বইয়ের চাহিদা রয়েছে তবে গল্প-উপন্যাসের বইয়ের চাহিদা একটু বেশি। পাশাপাশি আমাদের স্টলে ইসলামিক বই আছে, সেই বইগুলোরও যথেষ্ট চাহিদা রয়েছে। সময় প্রকাশনের শাহরুখ হাসানও জানাচ্ছেন এখন পর্যন্ত তাদের স্টলের বেস্ট সেলার বই লেখক আনিসুল হকের ‘মা’ উপন্যাসটি।

বইমেলায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসটি কিনেছেন ঢাকার মালিবাগের বাসিন্দা কাজি শফিক রহমান। তিনি বলেন, উপন্যাসের প্রতি মাত্রাতিরিক্ত একটা নেশা কাজ করে। রবীন্দ্রনাথের বেশির ভাগ উপন্যাসই পড়া শেষ। আজ এটা কিনলাম। অন্যান্য বইও পড়া হয় তবে অবসর সময়ে পড়ার জন্য উপন্যাসই আমার কাছে সবচেয়ে উপযুক্ত মনে হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম আহমেদ জনি জানান, ছোটবেলায় গল্পের বইয়ের প্রতি ছিল বিশেষ একটি ঝোঁক। উপন্যাস তেমন পড়া হতো না। তবে বড় হওয়ার সাথে সাথে উপন্যাস পড়া শুরু করলাম। প্রতি বছর বইমেলা এলই বেশ কয়েকটি উপন্যাসের বই কেনার লক্ষ্য থাকে। উপন্যাসের পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের ইতিহাস ঐতিহ্য নির্ভর বই এবং গোয়েন্দা কাহিনী পড়তে বেশি ভালো লাগে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের