editor
প্রকাশিত: 11:13 AM, February 10, 2023
ডিএসএস ডেস্ক :: বাজারে দাম বেড়েছে গরুর ও খাসির মাংস, মুরগি ও ডিমের। এছাড়া অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের-১১ নম্বর বাজার ঘুরে এমন তথ্য মিলেছে।
এদিন বাজারে আকার ভেদে প্রতি পিস পাতাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। শিমের কেজি ৫০-৬০ টাকা, করলা ৯০-১০০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৬০-৭০, পেঁপে ৩০-৪০, বরবটি ৭০-৮০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা কেজি।
বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এছাড়া কাঁচ কলার হালি ২০-৩০ টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
১১ নম্বর বাজারের সবজি বিক্রেতা মো. রফিক বলেন, বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। দুই-একটি সবজির দাম বেশি। বাকী সব ধরনের সবজির দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে।
নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা, রসুন ১২০-১৫০ টাকা, দেশি আদা ১২০-১৫০ টাকা, চায়না আদা ২৩০ থেকে ২৪০ টাকা আর আলু ২৫ থেকে ৩০ টাকায়।
এছাড়া খোলা চিনি প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা, খোলা আটা ৬০ টাকা। তরব প্যাকেট আটার দাম কমেছে। প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে কেজি ছিল ৭০ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, যা আগে ছিল ১৪০-১৪৫ টাকা। আর দেশি মসুরের ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।
সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা আর লবনের কেজি বিক্রি ৩৮-৪০ টাকা।
ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে। ডজন বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৩২ টাকা। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৮০-১৯০ টাকা।
মিরপুর -১১ নম্বর বাজারের বিক্রেতা মো. শুক্কুর আলী বলেন, ডিমের দাম আবার বেড়েছে। লাল ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৬ টাকা, গত সপ্তাহে ছিল ৪৪ টাকা। উৎপাদন কম ও চাহিদা থাকায় ডিমের দাম বেড়েছে।
বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকা, আর লেয়ার মুরগির কেজি ২৯০-৩০০ টাকা।
এই বাজারের মুরগি বিক্রেতা মো. করিম বলেন, হঠাৎ করেই বেড়েছে মুরগির দাম। মূলত খাবারের মূল্য ও বাচ্চা মুরগির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে মুরগির দাম।
আরেক দফা বড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি ৭০০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগে বিক্রি হতো ৬৫০ থেকে ৭০০ টাকায়। খাসির মাংসের দামও বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে ১০০০-১১০০ টাকায়। আগে বিক্রি হতো ৯০০ থেকে ১০০০ টাকায়।
মাংস বিক্রেতা আরমান হোসেন বলেন, চার পাঁচ দিনের মধ্যে দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। ক্রেতা ভেদে কমবেশি দাম রাখা হচ্ছে। খামারিরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম বেশি রাখা হচ্ছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের