editor
প্রকাশিত: 1:30 PM, February 11, 2023
ডিএসএস ডেস্ক :: দেশের বাইরের কাউকে সাধারণত ডাগআউটে বসায় না ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কিন্তু এবার কাতার বিশ্বকাপে বেদনাদায়ক বিদায়ের পর ইউরোপিয়ান কোচ আনার দাবি তোলেন অনেকেই।
তাতে সায় দেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারদের কয়েকজনও। যার ফলে বেশ জোরেসরেই উঠে ইতালিয়ান ও বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম। আজ ইএসপিএন ব্রাজিল সংবাদমাধ্যম জানায়, ব্রাজিলের কোচ হতে সম্মতি দিয়েছেন আনচেলত্তি। কিন্তু এর কয়েকঘণ্টা পরই সেই গুজব উড়িয়ে দেয় সিবিএফ।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সিবিএফ লেখে, ‘রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ হওয়ার খবরটি ভিত্তিহীন। গত বুধবার কোপা দো ব্রাজিলের ড্র অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস যেই বক্তব্য দিয়েছিলেন সেটা এখনও তিনি বহাল রাখছেন। কর্মকর্তা ব্যাপারটি স্বচ্ছভাবেই সামলাচ্ছেন এবং নতুন কোচের নাম সঠিক সময়ে ঘোষণা করা হবে। ‘
তাই বোঝাই যাচ্ছে নতুন কোচ খোঁজার প্রক্রিয়াটা এখনো চলমান। তবে কাতার বিশ্বকাপের পর আগামী মাসেই মাঠে নামছে জাতীয় দলগুলো। আগামী ২০ মার্চ থেকে ২৮ মার্চের ভেতর একে অপরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। তাই ব্রাজিলের ডাগআউটে কে দাঁড়াবেন তা এখনো অনিশ্চিত। বিখ্যাত ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর মতে, সেই ম্যাচগুলোতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে থাকতে পারেন রামোণ মেনেজেস।
এদিকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পরপরই ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। বর্তমানে তিনিও এখন বেকার রয়েছেন। অন্যদিকে ২০২৪ সালের চুক্তি শেষ হওয়ার আগপর্যন্ত আনচেলত্তির রিয়াল ছাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে সময়টা ভালো যাচ্ছে না আনচেলত্তির। কেননা লা লিগায় শিরোপার লড়াইয়ে বার্সেলোনা থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,