editor
প্রকাশিত: 12:20 PM, February 12, 2023
ডিএসএস ডেস্ক :: রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ রোববার (১২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে চারটি করে দল অংশ নেবে।
পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও টিম হ্যান্ডবল ঢাকা এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা ও তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা অংশ নেবে।
সর্বশেষ ২০২০ সালে এই আসরটি অনুষ্ঠিত হয়েছিল। করোনা মহামারির কারণে তা এতদিন বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগভিত্তিক। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। তবে এই টুর্নামেন্টে নেই কোন প্রাইজমানি।
সাবেক সিনিয়র সচিব এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জাফর উদ্দিন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,