editor
প্রকাশিত: 12:39 PM, February 13, 2023
ডিএসএস ডেস্ক :: নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। রোববার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের প্রথম দিকে পেসার মারুফা আক্তারের দারুণ বোলিংয়ের পরও শেষ দিকের ব্যর্থতায় বড় ব্যবধানে হারে টাইগ্রেসরা।
ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতি জানালেন হারের কারণ। তিনি বলছেন, ‘পাওয়ার প্লে’র সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে।’
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও যেন এমন পরিস্থিতি না হয়, সেজন্য হার্ডহিটিং নিয়ে আরও কাজ করার প্রত্যশা জ্যোতির, ‘আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লে’র এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’
ম্যাচে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মারুফা। যে কারণে ১৮ বছর বয়সী এই পেসারের স্তুতি জানিয়ে জ্যোতি বলেন, ‘মারুফা আজ সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে। এছাড়া আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়েই ভাবছি।’
আসরের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। ইনিংসের ১১ ওভার পর্যন্ত চালকের আসনে শামীমা সুলতানারাই ছিলেন। কিন্তু শেষদিকে শতরানের জুটিতে লঙ্কানদের জয়ের পথ সুগম করে দেন হারশিথা মাদাবি এবং নিলাক্ষি ডি সিলভা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,