editor
প্রকাশিত: 2:33 PM, February 14, 2023
ডিএসএস ডেস্ক :: প্রফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে বৃহস্পতিবার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে। আর এই ফাইনাল ম্যাচের খেলা মাঠে বসে দেখতে হলে সর্বনিম্ন ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুণতে হবে সর্বোচ্চ ২০০০ টাকা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের শেষ পর্বের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে বলা হয়, ফাইনাল ম্যাচে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।
ম্যাচের আগের দিন (বুধবার) এবং ম্যাচের দিন (বৃহস্পতিবার) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল। সেক্ষেত্রে রংপুর রাইডার্স কিংবা সিলেট স্ট্রাইকার্সের যে কেউই হতে পারে। এর আগে ফাইনালের দিন দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। মঞ্চ মাতাতে অনুষ্ঠানে নগর বাউল (জেমস) ও ওয়ারফেজ ব্যান্ড উপস্থিত থাকবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,