editor

প্রকাশিত: 9:38 PM, February 18, 2023

শিক্ষার্থীদের মনরক্ষা করতে হবে: সাদ্দাম

শিক্ষার্থীদের মনরক্ষা করতে হবে: সাদ্দাম

ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা কমিটিতে আসার পরে এই প্রথম কোনো জেলায় আমরা কমিটি দিতে যাচ্ছি। এর আগে ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়া হয়েছে। কিন্তু কোনো জেলায় কমিটি দেওয়া হয়নি। অনেক আশা প্রত্যাশা নিয়ে আমরা নারায়ণগঞ্জকে বেছে নিয়েছি। এখানে সব পক্ষের বক্তব্য আমরা শুনেছি। ছাত্রলীগের কমিটি গঠনতন্ত্র অনুযায়ী হবে, কর্মীসমাবেশ কিংবা সম্মেলনের মাধ্যমে হবে। ঢাকায় বসে প্রেস রিলিজের মাধ্যমে ছাত্রলীগের কমিটি হবে না।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেন।

তিনি বলেন, সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনাদের মনে রাখতে হবে আধিপত্য আমাদের শক্তি নয়, দাপট আমাদের শক্তি নয়, ক্ষমতা আমাদের শক্তি নয়, দম্ভ আমাদের শক্তি নয়। আমাদের শক্তি হচ্ছে নৈতিকতা, বিনয় ও ভালোবাসা। কেন্দ্রীয় নেতাদের মনরক্ষা করার রাজনীতি না করে সাধারণ শিক্ষার্থীদের মনরক্ষার রাজনীতি করতে হবে ছাত্রলীগের কর্মীদের। ব্যাংক ব্যালেন্স বানানো বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য নয়, কোথায় টেন্ডার হচ্ছে সেটার খবর রাখা বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য নয়। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য আলোকিত মানুষ সৃষ্টি করা।

তিনি আরও বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার কর্মী। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা টানা তিনবার ক্ষমতায় আছি এটি নিয়ে আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এখনো অনেক লড়াই বাকি রয়ে গেছে। আমাদের এই লড়াইয়ের শেষ দেখতে হবে। যারা জাতির জনকের হত্যাকারী, যারা দেশরত্ন শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে তারা এখনো রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে। গণতন্ত্রের ভেদ গড়ে অনেকেই খুনি ও দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত শরীফ বিন্দু।

এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুহাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীলসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের