editor

প্রকাশিত: 11:14 AM, February 19, 2023

কাশ্মির থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে সাবিতা

কাশ্মির থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে সাবিতা

ডিএসএস ডেস্ক :: ৪ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে ভারতের কাশ্মির থেকে বাংলাদেশে এসেছেন সাবিতা মাহাতো নামে এক তরুণী। তিনি ঘুরে দেখবেন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা।

শনিবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভ্রমণ পিপাসু সাবিতা মাহাতো। তিনি ভারতের পশ্চিমবঙ্গের তারাকেশর এলাকার বাসিন্দা। সদ্য গ্রাজুয়েশন শেষ করা শিক্ষার্থী সাবিতা মাহাতোর বয়স মাত্র ২৮ বছর।

দেশ ঘুরে বেড়ানো তার নেশা। সেই নেশা থেকেই নিজ দেশের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ঘুরে দেখতে সাইকেল চালিয়ে এসেছেন। লক্ষ্য ঘুরে দেখবেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাগুলো।

গত বছরের ৬ ডিসেম্বর ভারতের কাশ্মীরের ভারত-পাকিস্থান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা শুরু করেন তিনি। বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে তাকে পাড়ি দিতে হয়েছে ৪ হাজার কিলোমিটার পথ। এতে তার সময় লেগেছে ৭৩ দিন। ভারতের হুগলি জেলা থেকে সদ্যমাত্র গ্রাজুয়েশন শেষ করে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তরুণী। এই মাঝেই সাইকেল চালিয়ে দেশ ঘুরতে বের হয়েছেন সাবিতা।

সাবিতা জানতে চান বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও খাদ্যাভাসসহ নানা বিষয়। বাংলাদেশ সফর শেষে নিজ দেশ ভারতে ফিরবেন তিনি। এরপর মিয়ানমারসহ অন্য দেশ ঘুরে দেখার ইচ্ছা আছে তার।

সাবিতা মাহাতো বলেন, ভারত এবং বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। বন্ধু দেশ হিসেবে আমি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে জানতে চাই। আমি বাংলাদেশের বিভিন্ন সাইকেল রাইডারদের সাথে আগে যোগাযোগ করেছি। তারা বাংলাদেশ ঘুরে দেখতে আমাকে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ১০ থেকে ১২ দিন অবস্থান করার ইচ্ছা আছে। ভালো লাগলে আরো বেশিদিন থাকবো।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে তিনি বাংলাদেশের জয়পুরহাট জেলার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে একদিন থাকার পর ঢাকার উদ্দেশে যাবেন তিনি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের