editor
প্রকাশিত: 11:46 AM, February 19, 2023
ডিএসএস ডেস্ক :: আগুনে এক স্পেলে ৪ উইকেট নিয়ে গত রাতেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। আজ সেই অসমাপ্ত কাজে পূর্ণতা দেন জেমস অ্যান্ডারসন।
তার বোলিং তোপে ১২৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তাতে প্রথম টেস্টে ২৬৭ রানের বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড। সাদা পোশাকে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে জয়ের মুখ দেখল তারা। নেপিয়ারে সেই জয়ের ম্যাচে একাদশে ছিলেন অ্যান্ডারসন-ব্রড জুটি। তখন কে জানত আগামী ১৫ বছর পরও দলে নিজেদের জায়গা পাকা করে রাখবেন তারা?
বিদেশের মাটিতে দিবা-রাত্রির টেস্টে এটাই ইংল্যান্ডের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইতে পাঁচ উইকেটে ৬৩ রান নিয়ে চতুর্থ দিনের শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনের মধ্যেই বাকি পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। কিউইদের হয়ে এক প্রান্ত আগলে রেখে ৫৭ রানে অপরাজিত ছিলেন ড্যারিল মিচেল। কিন্তু তা শুধু জয়ের ব্যবধানই কমিয়েছে।
দিনের তৃতীয় ওভারেই মাইকেল ব্রেসওয়েলকে (২৫) তুলে নেন জ্যাক লিচ। পরে বাকি কাজটা একাই সারেন অ্যান্ডারসন। তার বোলিং তোপের কোনো লোয়ার অর্ডার ব্যাটারই দাঁড়াতে পারেননি। মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ডানহাতি এই পেসার। ২০ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো তার বোলিং গড় নামলো ২৬ এর নিচে।
অ্যান্ডারসন-ব্রডকে ছাপিয়ে অবশ্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হ্যারি ব্রুক। প্রথম ইনিংসে ৮৯ রান ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করে সফরকারীদের মজবুত সংগ্রহ এনে দেন ডানহাতি এই ব্যাটার।
এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩২৫/৯ ডিক্লে. ও ৩৭৪
নিউজিল্যান্ড: ৩০৬ ও ১২৬/১০ (মিচেল ৫৭, ব্রেসওয়েল ২৫; অ্যান্ডারসন ৪/১৮, ব্রড ৪/৪৯, রবিনসন ১/৩৪, লিচ ১/২৫)
ফল: ইংল্যান্ড ২৬৭ রানে জয়ী।
ম্যাচসেরা: হ্যারি ব্রুক।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,