editor
প্রকাশিত: 11:58 AM, February 19, 2023
ডিএসএস ডেস্ক :: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। মুলতান সুলতানস তাকে তিন ম্যাচের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল।
কিন্তু ১ মার্চ ঘরের মাঠে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে পিএসএলের প্রস্তাব ফিরিয়ে দেন দেশের গতিময় পেসার তাসকিন। এর আগে জাতীয় দলে খেলার কারণে বিশ্বের সবচেয়ে ধনী লিগ আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন।
বিপিএলের সদ্য শেষ হওয়া আসরের শেষদিকে চোটাক্রান্ত হওয়া তাসকিন এখন অনেকটাই সুস্থ। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তিনি। যে কারণে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে তাসকিন বলেন, ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে আমি মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ পিএসএলে খেলে যদি চোটাক্রান্ত হই তাহলে জাতীয় দলে খেলা মিস হয়ে যাবে। এতে আমার খারাপ লাগবে। তাই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় কোনো অক্ষেপ নেই।
বিপিএলের এবারের আসরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। ফাইনালের আগে বরিশাল বিদায় নেওয়ায় অধিনায়ক সাকিব চলে যান পাকিস্তানে, তিনি পাকিস্তান সফরে পেশোয়ার জালমির দলে আছেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,