editor
প্রকাশিত: 12:58 PM, February 20, 2023
ডিএসএস ডেস্ক :: ইনজুরির সঙ্গে নেইমারে সখ্যতা বেশ পুরোনো। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ভয়ানক চোট পেয়েছেন তিনি।
যেতে হয়েছে ছুরি-কাঁচির নিচেও। কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েও ইনজুরি থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না এই ফরোয়ার্ড। গতকাল পিএসজির হয়ে খেলতে নেমে আবারও চোটের সম্মুখীন হয়েছেন তিনি। খেলার মাঝখানেই মাঠ ছাড়তে হয়ে স্ট্রেচারে করে।
লিলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালি মচকে যায় নেইমারের। যদিও এমআরআই স্ক্যানের পর কোনো চিড় ধরা পড়েনি। তবে লিগামেন্টের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। প্রতিনিয়ত ইনজুরির শিকার হয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি ফুটে উঠে নেইমারের চোখেমুখে। ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘বারবার’, সঙ্গে একটি কান্নার ইমোজিও জুড়ে দেন।
চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে অনিশ্চিত নেইমার। এমনিতেই নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে পিএসজি। তার ওপর বায়ার্নের মাঠে খেলা। সেখানে নেইমার না থাকলে বড়সর ধাক্কাই খাবে ফরাসি ক্লাবটি। আগামী ৮ মার্চ শেষ আটে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে তারা।
তবে কিলিয়ান এমবাপ্পে আশা করছেন নেইমার সুস্থ হয়ে উঠবেন দ্রুতই। তিনি বলেন, ‘আশা করি নেইমার দ্রুত ফিরে আসবে। কারণ, আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,