editor
প্রকাশিত: 11:53 AM, February 23, 2023
ডিএসএস ডেস্ক :: বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) বর্জনের মধ্যেই ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচনে দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
একইভাবে বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ হয়। তবে নীল প্যানেলের নির্বাচন বর্জনের ফলে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ অনেকটাই কম দেখা গেছে। প্রথম দিনের তুলনায় আজ লাইনে ভোটারদের জটলাও অনেক কম। বুথের মধ্যে ও বাহিরে নীল প্যানেলের কোনো প্রচারণা নেই। তবে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বুধবার প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোট দিয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তবে নির্বাচনে অনিয়ম ও ভোটের হিসেবে গড়মিলের অভিযোগ তুলে রাতেই ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল।
নির্বাচন বর্জনের বিষয়ে নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বুধবার রাতে বাংলানিউজকে বলেন, দুই দিনব্যাপী নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৫টায়। এ সময় ১৪টি কাউন্টারে হিসাব করে দেখা যায় মোট ৪ হাজার ২৩টি ভোট পড়েছে। তবে এরপর প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু ৫ হাজার ২৮টি ভোট পড়ার কথা জানান।
আমরা প্রত্যেক কাউন্টার থেকে আলাদাভাবে ভোটের হিসাব মিলিয়ে দেখার দাবি করি। তখন নির্বাচন কমিশন সেই হিসাব দিতে রাজি হয়নি। এমনিতে সারাদিন চোখের সামনে অনেক অনিয়ম দেখেছি। এখন একদিনেই যদি এক হাজারের বেশি ভুতুড়ে ভোট পড়ে, তাহলে তো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অর্থ হয় না। তাই আমরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
প্যানেলের পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানান তিনি। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিএনপিপন্থী প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন খোরশেদ মিয়া আলম ও সৈয়দ নজরুল ইসলাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তিনি জানান, এবারের নির্বাচনে ভোটার ১৯ হাজার ৬১৮ জন আইনজীবী।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের