editor
প্রকাশিত: 8:58 PM, February 23, 2023
ডিএসএস ডেস্ক :: আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই পুলিশসহ অন্যান্য বাহিনী থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি সেখানে নির্বাচন কমিশন যেভাবে চাইবে, পুলিশ সেভাবেই জনগণকে সেবা দেবে।’
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মুলাদী থানা মাঠে আয়োজিত মুলাদি থানা উদ্বোধন ও মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সুধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সিলেট ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ ও শক্তিশালী হওয়ায় জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক আমাদের আওতায় তারা এসে পড়বেই।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে ১০১টি আধুনিক পুলিশিং ভবন বিনির্মাণ করা হচ্ছে। আধুনিক পুলিশিং ব্যবস্থার সব সুযোগ-সুবিধা এ থানাগুলোতে থাকবে। থানা ভবন যেমন আধুনিক করা হচ্ছে, ঠিক একই সঙ্গে এর সার্ভিসও যুগোপযোগী করা হবে। আমাদের পুলিশ এখন জনগণের বন্ধু হয়ে কাজ করছে। তারা জনগণের মধ্যেই সবসময় থাকছে।’
বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, এমপি গোলাম কিবরিয়া টিপু, পংকজ নাথ, শাহে আলম, নাসরিন জাহান রতনসহ অনেকে।
৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতলা বিশিষ্ট মুলাদী থানা। ভবনের চারতলায় ৮০ জন পুরুষ পুলিশ সদস্য এবং তৃতীয় তলার আটটি কক্ষে থাকবেন নারী সদস্যরা। এ ছাড়া নিচতলা ও দোতলায় থাকছে সেবা গ্রহণকারীদের অভ্যর্থনা কক্ষ, নারী-শিশু ও প্রতিবন্ধী ডেস্ক, পুলিশ কর্মকর্তাদের পৃথক কক্ষ, কনফারেন্স রুম, বেতার কক্ষ, সেবা গ্রহণকারীদের জন্য ওয়েটিং রুম, অস্ত্রাগার কক্ষ।
এ ছাড়া নারী ও পুরুষ আসামি এবং শিশু, নারী ও শিশু পুরুষের জন্য পৃথক চারটি হাজত খানা রয়েছে। ওই চার কক্ষে ৮০ জন আসামিকে রাখা যাবে। থানা ভবনে থাকছে নারী ও শিশুদের ব্রেস্ট ফিডিংসহ প্রাথমিক চিকিৎসা সুবিধা। যেখানে আসামি ও বাদীর প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের