editor
প্রকাশিত: 12:55 PM, February 25, 2023
ডিএসএস ডেস্ক :: পুরুষরা পারেননি, নারীরা পারলেন। ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। পুরুষ কিংবা নারী, বিশ্বকাপে এটি প্রথমবার দক্ষিণ আফ্রিকার কোনো দলের ফাইনালে ওঠার রেকর্ড।
কেপ টাউনে শুক্রবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের করা ১৬৪ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি ইংলিশরা। একই মাঠে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা।
কেপটাউনে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় প্রোটিয়া মেয়েরা। দুই ওপেনার লরা ভলভার্ট আর তাজমিন ব্রিটস গড়ে দেন চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত। লরা ৪৪ বলে ৫৩ আর ব্রিটস ৫৫ বলে খেলেন ৬৮ রানের ইনিংস।
শেষদিকে ১৩ বলে অপরাজিত ২৭ রানের এক ক্যামিও বেরিয়ে আসে মারিজান ক্যাপের উইলো থেকে। ৪ উইকেটে ১৬৪ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা।
১৬৫ রানের লক্ষ্য। উড়ন্ত সূচনা করেছিলেন ইংলিশ দুই ওপেনার ড্যানি ওয়াট আর সফিয়া ডাঙ্কলে। ৫ ওভারেই তারা তুলে ফেলেন ৫৩ রান। ১৬ বলে ২৮ রানের ঝড় তুলে ফেরেন সফিয়া। ড্যানি ওয়াট করেন ৩০ বলে ৩৪।
এরপর হাল ধরেন নেট স্কিভার-ব্রান্ট আর অধিনায়ক হিদার নাইট। শেষ ৪ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৩৪ রান। ৩৪ বলে ৪০ করে ১৭তম ওভারে আউট হন নেট স্কিভার। পরের ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেন আওবোঙ্গা খাকা। ডানহাতি এই পেসার মাত্র ৩ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। ১৯তম ওভারে ১২ রান নিয়ে তবু লড়াই টিকিয়ে রেখেছিল ইংলিশরা। শেষ ওভারে দরকার পড়ে ১৩ রান। ছিলেন অধিনায়ক হিদার নাইট। কিন্তু ওই ওভারে মাথা ঠান্ডা রেখে বল করেন সাবনিম ইসমাইল। প্রথম দুই বলে দেন এক রান।
তৃতীয় বলে সেট ব্যাটার নাইটকে (২৫ বলে ৩১) বোল্ড করে স্বাগতিকদের উল্লাসে ভাসান সাবনিম। ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৮ রানে থামে ইংল্যান্ড। শেষ ওভারের নায়ক সাবনিম ২৭ রানে নেন ৩টি উইকেট। ম্যাচ ঘুরিয়ে দেওয়া খাকার শিকার ২৯ রানে ৪টি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,