editor
প্রকাশিত: 1:02 PM, February 25, 2023
ডিএসএস ডেস্ক :: জুনিয়র (অনূর্ধ্ব-২০) বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর উপস্থিতিতে দল ঘোষণা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ সভাপতি হাফিজুর রহমান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক-২ এসএম নেওয়াজ সোহাগ।
চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় ইরানের তেহরানের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখান থেকে প্রায় ২ ঘন্টার ফ্লাইটে উর্মিয়ায় পৌঁছাবে বাংলাদেশ দল। এই দলে ২০১৯ সালে প্রথম আসরে খেলা একমাত্র খেলোয়াড় উজ্জাপন চাকমা। তিনিই দলকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, চাইনিজ তাইপে, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, নেপাল, ইরাক, তুর্কমেনিস্তান, কেনিয়া, উগান্ডা, জর্জিয়া, আজারবাইজান ও এস্তোনিয়া— এই ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে।
দল ঘোষণার পর হাফিজুর রহমান খান বলেন, ‘এবার আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। তবে কাজটা সহজ নয়। ভারত, ইরান, কেনিয়া, পাকিস্তান, চাইনিজ তাইপে, থাইল্যান্ডও টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিয়েছে। প্রতিটি দলের চ্যালেঞ্জ নিতে আমরাও প্রস্তুতিটা ভালো করার চেষ্টা করেছি। আইজিপি কাপ যুব কাবাডির চূড়ান্ত পর্ব থেকে ৫০ জন, আঞ্চলিক পর্ব থেকে ৪ জন, এনএসসির প্রতিভা অন্বেষণ থেকে ১৫ জন, বিকেএসপি থেকে ১৩ জন- এই ৮২ জনকে নিয়ে ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডির অধীনে ২ মাস ধরে আবাসিক ক্যাম্প করা হয়েছে। দুই ধাপে ট্রায়াল নিয়ে ১৮ জন বাছাই করা হয়েছিল, তাদের নিয়ে ১ মাসের ক্যাম্প শেষে ১২ জনের চুড়ান্ত দল তৈরি করা হয়েছে। ’
বাংলাদেশ দল
রোহন মিয়া, তসলিম উদ্দিন, জুয়েল ইসলাম, আবু রায়হান, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান ইমরান, মো. ফেরদৌস, আবুজার সরকার, উজ্জাপন চাকমা, নাহিদ হাসান, শাহ মোহাম্মেদ শাহান, মহিম হোসাইন।
স্টান্ড বাই : ফাহিম আলী, মিনহাজুল রাব্বী ও তামবীর মিয়া।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,