editor
প্রকাশিত: 10:51 AM, February 26, 2023
ডিএসএস ডেস্ক :: ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল নাসের। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেল দৃশ্যপট। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে ফের দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। আর তাতেই লিগের শীর্ষে উঠে এল আল নাসের।
এ নিয়ে সৌদি লিগে ৮টি গোল করে ফেললেন রোনালদো। যার মধ্যে হ্যাটট্রিক দু’টি। শনিবার প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে।
ম্যাচের ১৮তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন তিনি। পরে ৪৪তম মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের। গত ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন তিনি।
সৌদির ক্লাবে সই করার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। কিন্তু আল ওয়েদারের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর অদ্ভুত কাণ্ড করেছিলেন তিনি। সেই ম্যাচের পর পর্তুগিজ তারকার হাতে বল তুলে দেওয়া হয় সংগ্রহে রেখে দেওয়ার জন্যে। তখনই রেফারির দিকে বল নিয়ে এগিয়ে যান তিনি।
সেসময় তাকে অনুরোধ করেন বলে সই করে দেওয়ার জন্যে। সেই অনুরোধ ফেলতে পারেননি রেফারি। পেন নিয়ে সই করে দেন বলের উপর। এর পর রেফারির সঙ্গে হাত মেলান রোনালদো। ছবিও তোলেন। বর্তমানে লিগে ১৮টি ম্যাচ খেলে ফেলেছে আল নাসের। এই ম্যাচগুলোতে তাদের অর্জন ৪৩ পয়েন্ট।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,